1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম:
ডুমুরিয়ায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, যুবক নিহত। ডুমুরিয়ার চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে ‘নিরাপদ খুলনা চাই’ সংগঠন এর মানববন্ধন। এ্যাড.দীপেন দেওয়ান  পদত্যাগে বিলাইছড়ি বিএনপি’র প্রতিবাদ । কেশবপুর উপজেলার ফয়েজউদ্দিন গাজী ১২ দিন ধরে নিখোঁজ। খুলনা বিভাগের শ্রেষ্ঠ শিক্ষক হলেন কয়রার সেরাজুল ইসলাম সবুজ । জীববৈচিত্র্য ও প্রজনন সুরক্ষায় সব ধরনের বনজীবী ও পর্যটকদের ৩ মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ। কেশবপুর থানা প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক বাংলার প্রত্যয় পত্রিকার বিশেষ প্রতিনিধি পরেশ দেবনাথের জন্মদিনে শুভেচ্ছা। সমন্বয় করতে গিয়ে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী। মারা গেছেন তোফায়েল আহমেদ। বিলাইছড়িতে ২ দিনের সফরে  চাকমা সার্কেল চীফ ব্যারিস্টার দেবাশীষ রায় ।

মতলব দক্ষিণে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক নিহত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১
  • ২৪৪ বার পঠিত

মোঃ রিফাত পাটোয়ারী (মতলব দক্ষিণ) প্রতিনিধিঃ

 

মতলব পৌরসভার ৬নং ওয়ার্ডের উত্তর নলুয়া বাইপাস সড়কে সড়ক দুর্ঘটনায় ৫ আগস্ট দুপুরে বিএইচএম আব্দুল্লাহ (২৬) নামের এক সাংবাদিক মারা গেছে।

সে অনলাইন নিউজ পোর্টাল ইউনানি কণ্ঠের মতলব দক্ষিণ উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।সে পৌরসভার উত্তর নলুয়া গ্রামের মোঃ আলী দেওয়ানের ছেলে।

এলাকাবাসী ও পরিবার জানায়, আজ সকাল ৭ টার সময় তার খামারের ছাগলের ঘাস ( কলাপাতা) কাটতে বাড়ির উত্তরে বাইপাস সড়কে পাশে যান। এক পর্যায়ে ভীমরুল দেখে কামড়ের ভয়ে সড়কের মাঝে চলে আসে। এ সময় পশ্চিম দিক থেকে আসা একটি দ্রæতগতির সিএনজি তাকে চাপা দেয়। এতে সে পা এবং মাথায় গুরুতর আঘাত পায়। এ সময় সিএনজি’ র যাত্রী ও আশপাশের লোকজন তাকে উদ্ধার করে মতলব সরকারি হাসপাতালে নিয়ে আসে। আহতের অবস্থা আশংকাজনক দেখে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে জেলা সদর হাসপাতালে পাঠান। সদর হাসপাতালে তার অবস্থার অবনতি ঘটে। তখন তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে ঢাকায় নিয়ে যাওয়ার সময় গৌরীপুর (দাউদকান্দি) নামক স্থানে সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে।

নিহত আব্দুল্লাহর বন্ধু মোঃ হাবীব জানান, ও খুব ভদ্র ও শান্ত স্বভাবের ছিল। আমরা একসাথে চাঁদপুর সরকারি কলেজ থেকে মাস্টার্স করেছি। একাধিক অনলাইন পোর্টালে সাংবাদিকতার পাশাপাশি সাবরেজিস্টার অফিসে দলিল লেখকদের দলিল টাইপের (কম্পিউটার অপারেটর হিসেবে) কাজ করতো।

সম্ভাবনাময় এই তরুণ সাংবাদিকের এই অকাল মৃত্যুতে তার এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। চার ভাই এক বোনের মধ্যে সে তৃতীয় ছিল। ছেলের এমন মৃত্যুতে মা ফাতেমা বেগম বার বার অজ্ঞান হয়ে পড়ছেন। তার আহাজারিতে বাতাস ভারি হয়ে উঠেছে।

আজ বৃহস্পতিবার বাদ মাগরিব উত্তর নলুয়া সামাজিক মসজিদ মাঠ প্রাঙ্গণে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT