1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
বিলাইছড়ি উপজেলা প্রকৌশলীর দপ্তর কর্তৃক বৃক্ষরোপন কর্মসূচী চলমান । বিলাইছড়িতে সেচ্ছাসেবক দলের নিজ উদ্যোগে ত্রাণ বিতরণ । কেশবপুরে ৯ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ /ধর্ষক গ্রেফতার। শ্যামনগরে বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ। ২৫ জুলাই-২৬ শণিবার কথাসাহিত্যিক মনোজ বসু’র জন্মদিন উপলক্ষে পাঁজিয়াস্থ ‘বিপ্রতীপ’-এর নানান আয়োজন। কেশবপুরে কওমী মাদরাসার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন, আবুল হোসেন আজাদ। বিলাইছড়িতে কার্বারী সমিতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ইউএনও মো.জাকির হোসেন। বিলাইছড়িতে সরকারি কর্মকর্তাদের সাথে কৃষক ও কমিউনিটি নেতাদের নিয়ে সমন্বয় সভা । জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম। মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত।

ঝিকরগাছা অজ্ঞাত চুরি মামলার ১দিনের মাথায় মালামাল সহ ৩আসামী গ্রেফতার।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১
  • ২৫৯ বার পঠিত

শাহাবুদ্দিন মোড়ল ঝিকরগাছা :

যশোরের ঝিকরগাছা থানা পুলিশের রুজু করা অজ্ঞাত চুরি মামলার বিষয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল রাজ্জাকের নির্দেশে ১দিনের মাথায় মালামাল সহ ০৩ আসামীকে গ্রেফতার করেছে এসআই (নিঃ) সিরাজুল ইসলাম সিরাজ।

মামলার সূত্রে জানা যায়, ঝিকরগাছা উপজেলার গদখালী সদিরআলী গ্রামের মৃত কোমর আলী মোড়লের ছেলে মোঃ মোশারেফ হোসেন @ মুসা (৩৬) বাদি হয়ে অজ্ঞাতনামা আসামী দিয়ে একটি চুরি মামলা করেন। যে মামলায় তিনি উল্লেখ করেন, তার শ্বশুর মারা যাওয়ার পরে তিনিসহ তার পরিবারের সদস্যরা বাদির শ্বশুর বাড়িতে অবস্থান করার সুযোগে অজ্ঞাতনামা চোর বা চোরেরা বাদির বসতবাড়ি ফাঁকা পেয়ে বাড়ির গেটের গ্রীলের তালা ভেঙ্গে ফ্লাটে প্রবেশ করে তাহার শয়ন কক্ষের দরজার তালা ভেঙ্গে কক্ষের মধ্যে থাকা আলমারীর ভিতর হতে স্বর্ণ ও রুপা এবং নগদ টাকা চুরি করে নিয়ে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে মামলার তদন্তকারী অফিসার এসআই (নিঃ) সিরাজুল ইসলাম সিরাজ বুধবার (০৪ আগষ্ট) ঘটনাস্থলে গিয়ে মামলার সাথে জড়িত সন্ধেহে গদখালী সদির আলী গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে মোঃ সাইফুল ইসলাম (৪০) কে গ্রেফতার করেন। পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদের পরে সে উক্ত বাড়িতে চুরি করার কথা স্বিকার করে এবং তার স্বিকারোক্তিতে চুরির মালামাল সহ চুরির সাথে সংযুক্ত শার্শা উপজেলার নাভারণ রেল বাজারের মৃত মাসুম সর্দারের চেলে সাইদুল আলম (৪৮) এবং ঝিকরগাছা পৌর সদরের পুরন্দরপুর গ্রামের মো আনছার আলীর ছেলে ও মুসলিম জুয়েলার্সের মালিক আহম্মেদ রাজু (৩৫) কে মালামাল সহ গ্রেফতার করেছেন। থানায় মামলা নং ০৪, তারিখ-০৩/০৮/২০২১।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT