1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
এ্যাড.দীপেন দেওয়ান  পদত্যাগে বিলাইছড়ি বিএনপি’র প্রতিবাদ । কেশবপুর উপজেলার ফয়েজউদ্দিন গাজী ১২ দিন ধরে নিখোঁজ। খুলনা বিভাগের শ্রেষ্ঠ শিক্ষক হলেন কয়রার সেরাজুল ইসলাম সবুজ । জীববৈচিত্র্য ও প্রজনন সুরক্ষায় সব ধরনের বনজীবী ও পর্যটকদের ৩ মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ। কেশবপুর থানা প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক বাংলার প্রত্যয় পত্রিকার বিশেষ প্রতিনিধি পরেশ দেবনাথের জন্মদিনে শুভেচ্ছা। সমন্বয় করতে গিয়ে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী। মারা গেছেন তোফায়েল আহমেদ। বিলাইছড়িতে ২ দিনের সফরে  চাকমা সার্কেল চীফ ব্যারিস্টার দেবাশীষ রায় । কেশবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এঁর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা। কয়রায় জিয়াউর রহমানের শাহাদৎ বার্ষিকী পালন  উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ।

অসুস্থ চাচাকে মাথায় করে হাসপাতালে নিলেন ভাতিজা, ছবি ভাইরাল

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১
  • ২৭৪ বার পঠিত

কুমিল্লার মুরাদনগর উপজেলার ধামঘর ইউনিয়নের পরমতলা গ্রামের বৃদ্ধ আব্দুল জলিল (৭৫)। গত কয়েকদিন ধরে শ্বাসকষ্টসহ নানা রোগে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ তিনি। কিন্তু গ্রামের বেহাল রাস্তায় কোন যানবাহন চলাচল না করার কারণে তাকে হাসপাতালে নেওয়ার সম্ভব হচ্ছিল না।

বুধবার (০৪ আগস্ট) তার হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে যায়। গ্রামের বেহাল রাস্তায় যানবাহন না পেয়ে অবশেষে চাচাকে টুকরিতে বসিয়ে মাথায় করে প্রায় দেড় কিলোমিটার হেঁটে হাসপাতালে নিয়ে গেছেন ভাতিজা জয়নাল আবেদিন। এ ঘটনার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

জয়নাল আবেদীন জানান, পরমতলা পশ্চিমপাড়া হাজি বাড়ি থেকে লক্ষ্মীপুর চরখখোলা হয়ে দারোরা বাজার পর্যন্ত আগে তিন চাকার যানবাহন চলতো। রাস্তায় বড় বড় গর্ত হওয়ায় তাও বন্ধ হয়ে গেছে। তার চাচা কয়েকদিন ধরে অসুস্থ। হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় কোনো উপায় না পেয়ে তাকে মাথায় করে পরমতলা পশ্চিমপাড়া পর্যন্ত নিয়ে যান তিনি। পরে সেখান থেকে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

স্থানীয়রা জানান, গর্ভবতী নারী এবং বয়স্ক কেউ অসুস্থ হয়ে পড়লে স্বজনদের ঘুম হারাম হয়ে যায়। মসজিদের খাটিয়ায় করে এই দুর্ভোগের রাস্তা পাড়ি দিতে হয়। যাদের পরিবারে সদস্য সংখ্যা কম তাদের আরও বেশি ভোগান্তিতে পড়তে হয়। কারণ, লোক ভাড়া করে চিকিৎসার জন্য স্বজনদের হাসপাতালে নিতে হয়েছে অনেককে।

উপজেলার ধামঘর ইউনিয়নের চেয়ারম্যান আবুল হাসেম জানান, ‘রাস্তাটির বেহাল দশা। বৃষ্টি হলে এই সড়কে কোনো যানবাহন চলাচল করতে পারে না। সকলের সহযোগিতায় ইট-সুরকি ফেলে মেরামতের চেষ্টা করলেও কোন লাভ হচ্ছে না। উপজেলা প্রকৌশলী রাস্তাটি পরিদর্শন করে গেছেন। কিন্তু এখনো কাজের কাজ কিছুই হয়নি।’

এ প্রসঙ্গে জানতে চাইলে এলজিইডির উপজেলা প্রকৌশলী মোহাম্মদ জাহাঙ্গীর কবির সাংবাদিকদের জানান, ‘এই রাস্তাটি বৃহত্তর কুমিল্লা উন্নয়ন প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়েছে। রাস্তাটি দ্রুত সংস্কারের ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।’

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT