1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত। কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানকৃত তিন জন ডাক্তারের সম্মানে সংবর্ধনা। কেশবপুরে বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ। শ্যামনগরে ৩য় শ্রেণী কর্মকর্তা/কর্মচারী কল্যাণ সংস্থার  সভাপতি গোলাম রব্বানী ও সম্পাদক  আকবর । নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন আধুনিক কালীগঞ্জ গড়তে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে একাধিক উন্নয়ন প্রকল্প। কেশবপুরের ভালুকঘর বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত। কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা।

চাঁদপুরে আইসোলেশন ইউনিটে ২৪ ঘন্টায় ১৪ জনের মৃত্যু ও নতুন শনাক্ত ৪৪৬।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ৪ আগস্ট, ২০২১
  • ২২৭ বার পঠিত

মোঃ রিফাত পাটোয়ারী চাঁদপুর থেকেঃ

 

 

চাঁদপুরে একদিনে আরও ৪৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৯৯৯ জনে। আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন সাত হাজার ২০৮ জন।আইসোলেশন ইউনিটে ২৪ ঘন্টায় ১৪ জনের মৃত্যু হয়েছে।

 

৩ আগস্ট মঙ্গলবার করোনা পজিটিভ কোনো রোগীর মৃত্যু হয়নি। জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১৭৩ জন। বিষয়টি নিশ্চিত করেন জেলার সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ।

 

চাঁদপুর ২৫০ শয্যার সরকারি জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে ২৪ ঘন্টায় ১৪ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর ২টা থেকে বুধবার দুপুর ২টা পর্যন্ত এসব মৃত্যুর ঘটনা ঘটে। এর মধ্যে ৩জনের করোনা পজেটিভ ও বাকীরা উপসর্গে ভুগছিলেন। সদর হাসপাতালের করোনা বিষয়ক ফোকালপার্সন ডা. সুজাউদ্দৌলা রুবেল বুধবার দুপুরে এ তথ্য জানান।

 

তিনি জানান, গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত শনাক্তকৃতদের মধ্যে মারা গেছেন মতলব দক্ষিণের উপাদি এলাকার রানু বেগম (৫৫), ফরিদগঞ্জের রূপসা এলাকার বদরপুর গ্রামের হোসনেয়ারা বেগম (৭০) ও চাঁদপুর সদর উপজেলার বাবুরহাট এলাকার দাসাদী গ্রামের রহিমা বেগম (৬০)।

 

উপসর্গে মৃতরা হলেন : হাজীগঞ্জের ধড্ডা এলাকার নূরজাহান (৩৬), মতলব উত্তরের দশানী মোহনপুরের মোহন (৭০), হাজীগঞ্জের ছয়ছিলা এলাকার রহিমা (৪০), চাঁদপুর সদরের উত্তর তরপুরচন্ডি এলাকার রব কাজী (৮০), ফরিদগঞ্জের দক্ষিণ কেরোয়া এলাকার রশিদা বেগম (৭০), একই উপজেলার গাজীপুর এলাকার বাবুল (৪৫) ও ঘনিয়ার বালিমুড়া এলাকার শফিউল্লাহ (৮০), চাঁদপুর সদরের আলগী পাঁচগাঁও এলাকার মোঃ শামসুল (৭৩), একই উপজেলার বালিয়া ইউনিয়নের কুমুরা এলাকার আঃ কবির (৬৫), শাহরাস্তির বেদীপুর এলাকার আলী আজম (৭০), চাঁদপুর শহরের ৩নং কয়লাঘাট এলাকার রোকেয়া বেগম (৭৫)।

 

জেলায় এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৫ হাজার ৫৩১টি। যার মধ্যে পজিটিভ হয়েছে ১০ হাজার ৯৮০টি।

 

জেলায় মোট আক্রান্তের মধ্যে চাঁদপুর সদরে চার হাজার ৭৫২ জন, ফরিদগঞ্জে এক হাজার ২৬২ জন, মতলব দক্ষিণে ৯২৪ জন, শাহরাস্তিতে এক হাজার ৩৫৪ জন, হাজীগঞ্জে এক হাজার ১০৫ জন, হাইমচরে ৫৭৬ জন, মতলব উত্তরে ৫৭৭ জন ও কচুয়ায় ৪৪৭ জন।

 

জেলায় করোনায় মারা যাওয়া ১৭৩ জনের মধ্যে চাঁদপুর সদরে ৬৪ জন, ফরিদগঞ্জে ২৭ জন, মতলব দক্ষিণে ১০ জন, শাহরাস্তিতে ২২ জন, হাজীগঞ্জে ২৫ জন, হাইমচরে চারজন, মতলব উত্তরে ১৩ জন ও কচুয়ায় আটজন।

 

করোনার সংক্রমণের বিষয়ে ডা. মো. সাখাওয়াত উল্লাহ বলেন, করোনা সংক্রমণ রোধ একমাত্র মানুষ সচেতন হলেই সম্ভব। যতদিন মানুষ সচেতন হবে না ততদিন আক্রান্তের হার কমানো সম্ভব না।চাঁদপুর সদর হাসপাতালে করোনা ও উপসর্গে ১৪ জনের মৃত্যু

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT