1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
বিলাইছড়ি উপজেলা প্রকৌশলীর দপ্তর কর্তৃক বৃক্ষরোপন কর্মসূচী চলমান । বিলাইছড়িতে সেচ্ছাসেবক দলের নিজ উদ্যোগে ত্রাণ বিতরণ । কেশবপুরে ৯ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ /ধর্ষক গ্রেফতার। শ্যামনগরে বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ। ২৫ জুলাই-২৬ শণিবার কথাসাহিত্যিক মনোজ বসু’র জন্মদিন উপলক্ষে পাঁজিয়াস্থ ‘বিপ্রতীপ’-এর নানান আয়োজন। কেশবপুরে কওমী মাদরাসার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন, আবুল হোসেন আজাদ। বিলাইছড়িতে কার্বারী সমিতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ইউএনও মো.জাকির হোসেন। বিলাইছড়িতে সরকারি কর্মকর্তাদের সাথে কৃষক ও কমিউনিটি নেতাদের নিয়ে সমন্বয় সভা । জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম। মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত।

কালিয়ায় সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মণের চেষ্টা! 

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ৪ আগস্ট, ২০২১
  • ২২৫ বার পঠিত

মোঃহাচিবুর রহমান ,নড়াইল জেলা প্রতিনিধিঃ

 

নড়াইলের কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের চাচুড়ী বাজার এলাকায় অবৈধ ভাবে সরকারি জমি দখল করে জোরপূর্বক স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে খোদ সরকারী কর্মকর্তা ইউনিয়ন উপ-সহকারী (ভূমি) কর্মকর্তা নুরজাহান আক্তার শিপ্রার বিরুদ্ধে। স্থানীয়ভাবে প্রভাব খাটিয়ে ওই কর্মকর্তা চাচুড়ী বাজারের সরকারি ১নং খাস খতিয়ানের জমি দখল করে অবৈধ ভাবে স্থাপনা নির্মাণ কাজ শুরু করেছেন। তিনি বর্তমানে একই উপজেলার কলাবাড়ীয়া ইউনিয়ন উপ-সহকারি ভূমি কর্মকর্তা হিসাবে কর্মরত আছেন। প্রশাসনের কোন প্রকার অনুমতি ছাড়াই সরকারি জমি দখল করে অবৈধ ভাবে স্থাপনা নির্মাণ করায় সচেতন মহলের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। ইতিমধ্যেই এলাকাবাসীর পক্ষ থেকে বিষয়টি উপজেলা ভূমি প্রশাসনকে অবহিত করা হয়েছে।

 

এমন ঘটনা জানতে পেরে তথ্য অনুসন্ধানে ঘটনাস্থলে গেলে দখলদারদের রোষানলে পড়ে স্থানীয় এক সাংবাদিক। এ সময় তারা সাংবাদিকের কাছে থাকা ক্যামেরা, মোবাইল ও মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার চেষ্টার পাশাপাশি দেখানো হয় পেশিশক্তি। অবস্থা বেগতিক দেখে স্থানীয় ওই সাংবাদিক পুরুলিয়া ইউনিয়ন ভূমি অফিসে আশ্রয় নেন।

অতঃপর পুলিশ ও উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে ওই সাংবাদিকের মোটরসাইকেল টি উদ্ধার করা হয় বলে জানান ঐ সাংবাদিক।

ঘটনাসুত্রে জানা যায়, উপজেলার ২নং পুরুলিয়া ইউনিয়নের ২৯নং ধারিয়াঘাটা মৌজার আর এস দাগের ৮৫ নং হালের জমিটি ১নং সরকারি খাস খতিয়ানের অন্তর্ভূক্ত। কিন্ত সরকারি চাকরির প্রভাব খাটিয়ে এওই কর্মকর্তা সরকারি জমি দখল করে একটি দোকান নির্মাণ করার চেষ্টা চালান। এসময় সাংবাদিক ছবি তুলতে গেলে সাংবাদিকের উপর অতর্কিত হামলা করে নুরজাহান আক্তার শিপ্রার ছেলে মেহেদী ও তার সহযোগীরা। ওই সাংবাদিক প্রশাসনের কথা বললেও নুরজাহান আক্তার শিপ্রার ছেলে মেহেদী হুমকি দিয়ে বলেন ইউএনও এসিল্যান্ড আমার বাম পকেটে থাকে।

তথ্য অনুসন্ধানে আরো জানা যায়, নুরজাহান আক্তার শিপ্রা উপজেলার সালামাবাদ ইউনিয়নের দাযয়িত্বে থাকা কালিন আর্থিক অনিয়মের অপরাধে এলাকাবাসীর রোষানলে পড়লে তাকে কলাবাড়ীয়া ইউনিয়ন ভূমি অফিসে বদলি করা হয়। বর্তমানে কলাবাড়ীয়া ইউনিয়ন ভূমি অফিসেও নুরজাহান আক্তার শিপ্রার বিরুদ্ধে আর্থিক লেনদেনসহ ব্যপক অনিয়মের অভিযোগ রয়েছে।

প্রত্যক্ষদর্শী ও বাজারের ব্যবসায়ী রাজীব মোল্যা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মেহেদী (নুরজাহান আক্তার শিপ্রার ছেলে) সকলের সামনে ওই সাংবাদিককে অকথ্য ভাষায় গালাগাল দিয়েছে ও শারীরীকভাবে হেনস্থা করার চেষ্টা করেছে।

এ ঘটনায় ইউনিয়ন উপ-সহকারী (ভূমি) কর্মকর্তা নুরজাহান আক্তার শিপ্রা জানান, আমার ছেলে মেহেদী সাংবাদিকের সাথে যে আচরন করেছে এ বিষয়ে সাংবাদিকের কাছে মাফ চেয়েছি।

এ বিষয়ে কালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জহুরুল ইসলাম জানান, সাংবাদিকের উপর হামলার বিষয়টি আমি জেনেছি। এ বিষয়ে আমি উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে আলোচনা করে ব্যাবস্থা নিব।

কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম জানান, সরকারি জমি দখলের চেষ্টা ও সাংবাদিকের উপর হামলার ঘটনা জানতে পেরে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং স্থাপনা নির্মাণ স্থগিত করেছি। এ বিষয়ে পরবর্তীতে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।

 

 

মোঃ হাচিবুর রহমান,নড়াইল জেলা প্রতিনিধি। ০৪/০৮/২০২১

মোবাঃ ০১৭১৬৭৯৭৮৫৯

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT