1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনাম:
২৫ জুলাই-২৬ শণিবার কথাসাহিত্যিক মনোজ বসু’র জন্মদিন উপলক্ষে পাঁজিয়াস্থ ‘বিপ্রতীপ’-এর নানান আয়োজন। কেশবপুরে কওমী মাদরাসার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন, আবুল হোসেন আজাদ। বিলাইছড়িতে কার্বারী সমিতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ইউএনও মো.জাকির হোসেন। বিলাইছড়িতে সরকারি কর্মকর্তাদের সাথে কৃষক ও কমিউনিটি নেতাদের নিয়ে সমন্বয় সভা । জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম। মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত। কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত। শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় সহনশীল সম্প্রদায় গড়ে তোলা প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত। কেশবপুরে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস করা হয়েছে। বিলাইছড়িতে  প্রথাগত নেতাদের সঙ্গে হিলফ্লাওয়ার এনজিও’র সমন্বয় সভা ।

উল্লাপাড়ায় মদ ও ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক করেছে র‌্যাব-১২

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১
  • ২২৭ বার পঠিত

এইচ এম আব্দুল্লাহ আল মাহবুব
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অভিযান চালিয়ে ২৩ লিটার দেশীয় চোলাই মদ ও ৩০ পিস ইয়াবা ট্যাবলটেসহ ২ মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাব-১২ সদস্যরা।

সোমবার (২ আগষ্ট) রাতে উপজেলার বেতবাড়ি গ্রামে এ অভিযান চালায় র‌্যাব। আটক মাদক ব্যবসায়ীরা হলেন, উপজেলার চর সাতবাড়ীয়া গ্রামের কালাম প্রামানিকের ছেলে ইব্রাহিম প্রমাণিক(২৫) ও বেতবাড়ী গ্রামের মৃত কামাল সরকারের ছেলে ইমন সরকার (২২)।

মঙ্গলবার (৩ আগষ্ট) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১২ এর মিডিয়া অফিসার সহকারি পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান। সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার গভীর রাতে বেতবাড়ী গ্রামস্থ জনৈক আাশরাফুল ইসলামের মুরগির ফার্মের সামনে অভিযান চালিয়ে ২৩ লিটার দেশীয় চোলাই মদ এবং ৩০ পিচ ইয়াবাসহ ওই দুই মাদক বিক্রেতাকে আটক করা হয়। আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারণীর ১০(ক) এবং ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারণীর ৩২(ক) ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাদেরকে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT