1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত। কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানকৃত তিন জন ডাক্তারের সম্মানে সংবর্ধনা। কেশবপুরে বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ। শ্যামনগরে ৩য় শ্রেণী কর্মকর্তা/কর্মচারী কল্যাণ সংস্থার  সভাপতি গোলাম রব্বানী ও সম্পাদক  আকবর । নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন আধুনিক কালীগঞ্জ গড়তে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে একাধিক উন্নয়ন প্রকল্প। কেশবপুরের ভালুকঘর বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত। কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা।

রূপগঞ্জে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা ॥ গ্রেফতার ২

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১
  • ২৬৮ বার পঠিত

মো:শাহিন,(রূপগঞ্জ) প্রতিনিধি ঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল এলাকায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে মানহানিকর স্ট্যাটাস দেয়াকে কেন্দ্র করে গত ২ আগষ্ট সোমবার রাত ৯ টায় প্রতিপক্ষের সন্ত্রাসীরা হামলা চালিয়ে এসএসসি পরীক্ষার্থী মোহাম্মদ সানি মিয়াকে (১৮) প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে। হামলায় সানির বন্ধু ইমন (১৮) ও আবু সায়েম (১৯) আহত হয়েছে। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মোহাম্মদ সানি মিয়া গোলাকান্দাইল বিজয়নগর এলাকার মিল্লাত হোসেনের ছেলে। গোলাকান্দাইল মুজিবর রহমান ভুঁইয়া উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় তার অংশ নেওয়ার কথা ছিল। এ ঘটনায় এজাহার নামীয় জাহিদ হোসেন (১৭) ও আল-আমিন (১৯) নামের দুই যুবককে পুলিশ গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, গোলাকান্দাইল দক্ষিণপাড়া এলাকার মিছির আলীর ছেলে মাহাফুজ ফেইসবুকে মোহাম্মদ সানি মিয়াকে নিয়ে মানহানিকর স্ট্যাটাস দেয়। এনিয়ে সানি মিয়া ও মাহফুজের মধ্যে কথা কাটাকাটি ও বাক্বিতন্ডা হয়। একপর্যায়ে মাহাফুজের সহযোগী দুই জনকে আটক করে ফেলে সানি ও তার বন্ধুরা। পরে মাহাফুজ ও তার ভাই মাসুমসহ তাদের লোকজন অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে মোহাম্মদ সানিসহ তাদের লোকজনের উপর অতর্কিত হামলা চালায়। এসময় উভয়পক্ষ ধাওয়া পাল্টা ধাওয়া ও রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে মাহাফুজ ও মাসুমসহ তার সমর্থিতরা মোঃ সানিকে উপর্যোপরি কুপিয়ে জখম করে। পরে মোহাম্মদ সানিকে ইউএস বাংলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এব্যাপারে মোহাম্মদ সানি মিয়ার পিতা মোঃ মিল্লাত হোসেন বাদী হয়ে ২০ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, হত্যাকান্ডের ঘটনায় হত্যা মামলা রুজু করা হয়েছে। আসামিদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে। ###

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT