1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত। কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানকৃত তিন জন ডাক্তারের সম্মানে সংবর্ধনা। কেশবপুরে বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ। শ্যামনগরে ৩য় শ্রেণী কর্মকর্তা/কর্মচারী কল্যাণ সংস্থার  সভাপতি গোলাম রব্বানী ও সম্পাদক  আকবর । নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন আধুনিক কালীগঞ্জ গড়তে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে একাধিক উন্নয়ন প্রকল্প। কেশবপুরের ভালুকঘর বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত। কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা।

নবীগঞ্জে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ১৪ টি মামলায় ২০ হাজার ৫০০ টাকা জরিমানা

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১
  • ২৩৬ বার পঠিত

স্বপন রবি দাশ, নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকেঃ

দেশে করোনার প্রকোপ বৃদ্ধি পেয়েছে। প্রতিদিনই ক্রমশ হারে বৃদ্ধি পাচ্ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। আক্রান্তের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা কিন্তু স্বাস্থ্যবিধি মানার বালাই নেই সাধারণ মানুষের মধ্যে। এ অবস্থায় করোনা সংক্রমন রোধের লক্ষে দেশে লকডাউন জারি করেছে সরকার। এবার ও সারাদেশের ন্যায় নবীগঞ্জে কঠোর লকডাউনে নবীগঞ্জ উপজেলায় সরকারি বিধি নিষেধ কার্যকর করতে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর টহল রয়েছে। এ সময় সরকারি বিধি নিষেধ অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা ও মাস্ক পরিধান না করায় অর্থদন্ড- করা হয়েছে। আজ সোমবার (৩রা আগষ্ট) সকাল থেকে বিকেল ৪ টা পর্যন্ত নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশের নেতৃত্বে ও সেনাবাহিনীর ক্যাপ্টেন এ.এস.এম শিহাবুজ্জামান সহকারে একদল সেনা সদস্যের সহযোগিতায়। নবীগঞ্জ পৌর এলাকার বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সরকার নির্ধারিত কঠোর বিধিনিষেধ অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা, অকারণে বাইরে ঘুরাফেরা করা এবং মাস্ক না পড়াসহ বিভিন্ন অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮,২৬৯ এবং সংক্রামক রোগ (প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মুল) আইন ২০১৮ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করে ১৪টি মামলা ২০ হাজার ৫০০ শত টাকা জরিমানা করেন।

তথ্যটি নিশ্চিত করেছেন নবীগঞ্জ উপজেলা সহকারী ভূমি কমিশনার উত্তম কুমার দাশ অভিযান নিশ্চিত করেছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT