1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত। কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানকৃত তিন জন ডাক্তারের সম্মানে সংবর্ধনা। কেশবপুরে বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ। শ্যামনগরে ৩য় শ্রেণী কর্মকর্তা/কর্মচারী কল্যাণ সংস্থার  সভাপতি গোলাম রব্বানী ও সম্পাদক  আকবর । নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন আধুনিক কালীগঞ্জ গড়তে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে একাধিক উন্নয়ন প্রকল্প। কেশবপুরের ভালুকঘর বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত। কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা।

শ্যামনগরে ইউনিয়ন পর্যায়ে ভ্যাকসিন প্রদান বিষয়ে মতবিনিময় সভা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১
  • ২৫২ বার পঠিত

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ

 

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে ইউনিয়ন পর্যায়ে কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান কার্যক্রম বিষয়ে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।

 

মতবিনিময় সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অজয় কুমার সাহা বলেন আগামী ৭ আগষ্ট থেকে ১২ আগষ্ট পর্যন্ত উপজেলার ১২টি ইউনিয়নের ১২টি কেন্দ্রে প্রত্যহ ৬ শত জনকে কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান করার পরিকল্পনা করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে ৩টি বুথ স্থাপন করে প্রশিক্ষণ প্রাপ্তরা টিকা প্রদান করবেন। সমগ্র কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনা করার জন্য সুপারভাইজার হিসাবে দায়িত্ব পালন করবেন স্বাস্থ্য পরিদর্শক ও সহকারী স্বাস্থ্য পরিদর্শকবৃন্দ। এ ছাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসারবৃন্দ মনিটরিং করবেন। প্রত্যহ সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত কার্যক্রম চলবে। উপজেলা পর্যায়ে একটি রেসকিউ টিমও গঠন করা হয়েছে।

 

তিনি আরও বলেন কোভিড-১৯ টিকা প্রদান কার্যক্রম সুন্দর ও সুষ্ঠভাবে পরিচালনার জন্য উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন ,সকল ইউপি চেয়ারম্যান ও শ্যামনগর থানা পুলিশ সহ অন্যান্যদের উপস্থিতিতে ৪ আগষ্ট সভা আহব্বান করা হয়েছে।

 

মতবিনিময় সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অজয় কুমার সাহা বলেন জেলার মধ্যে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স করোনা রোগীর স্বাস্থ্য সেবা প্রদান ,সাধারণ রোগীর সেবা প্রদান সহ অন্যান্য বিষয়ে এগিয়ে রয়েছে। বর্তমানে করোনা আক্রান্ত রোগী ১০ জন ভর্তি রয়েছেন সেবিষয়ে অবহিত করেন। এছাড়া চিকিৎসক সংকট রয়েছে তার মধ্যেও সকল কার্যক্রম সফলতার সাথে চালিয়ে যাচ্ছেন বলে মতপ্রকাশ করেন। তিনি সহ উপস্থিত অন্যান্য চিকিৎসকবৃন্দ কোভিড-১৯ ভ্যাকসিন কার্যক্রম সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন।

মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মোঃ জুবায়ের হোসেন, ডাঃ বিপ্লব কুমার দে, ডাঃ আহসান ইসলাম কল্লোল।

 

বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের কর্মরত সাংবাদিক জি এম আকবর কবীর, রনজিৎ বর্মন, শেখ আফজালুল হক, আবু সাঈদ, মেহেদী মারুফ,আবু কওছার প্রমুখ।

ছবি- শ্যামনগরে ইউনিয়ন পর্যায়ে কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান কার্যক্রম বিষয়ে মতবিনিময় সভা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT