1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত। কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানকৃত তিন জন ডাক্তারের সম্মানে সংবর্ধনা। কেশবপুরে বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ। শ্যামনগরে ৩য় শ্রেণী কর্মকর্তা/কর্মচারী কল্যাণ সংস্থার  সভাপতি গোলাম রব্বানী ও সম্পাদক  আকবর । নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন আধুনিক কালীগঞ্জ গড়তে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে একাধিক উন্নয়ন প্রকল্প। কেশবপুরের ভালুকঘর বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত। কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা।

খুলনায় ছয়টি প্রতিষ্ঠানকে ৩০হাজার টাকা জরিমানা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১
  • ২৪০ বার পঠিত

খুলনা প্রতিনিধি।

 

মহানগরীর গল্লামারী ও বানরগাতী এলাকায় অভিযান চালিয়ে ছয়টি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

 

মঙ্গলবার (৩ আগস্ট) ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

 

তিনি জানিয়েছেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ লঙ্ঘন (মূল্য বিহীন ও মেয়াদুত্তীর্ণ ওষুধ/মূল্য তালিকা না থাকা) করায় ছয়টি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা করা হয়। ব্যবসায়ী ও ভোক্তাদের সামাজিক দূরত্ব বজায় রাখতে মাইকিংসহ, লিফলেট, প্যামপ্লেট বিতরণ করা হয়। জনস্বার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে।

 

দন্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হল- নগরীর বানরগাতী বাজারের মেসার্স অঙ্কীতা ফার্মেসীকে ১০ হাজার, মেসার্স ভাই ভাই ট্রেডার্সকে ২ হাজার, গল্লামারীর গাজী ফার্মেসীকে ৫ হাজার, মেসার্স মা মেডিকেল হলকে ৫ হাজার, মেসার্স মুক্তি ফার্মেসীকে ২ হাজার ও খান মেডিকেল হলকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT