1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুরে জামায়াতের উদ্যোগে বুড়িহাটী যুবকদের মাঝে ফুটবল বিতরণ। সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধে শ্যামনগরে বিতর্ক ও রচনা। তালায় পূবালী ব্যাংকের ক্যাশলেস সেবা উদ্বোধন। কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত। কেশবপুর বিএনপি’র উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত। ফারুয়া ইউনিয়নে আশিকা কর্তৃক ত্রাণ পাচ্ছে আরও  ৬০০ পরিবার । কেশবপুর প্রেসক্লাবে আগামী বার্ষিক সাঃ সভা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত। সুন্দরবনে কোবাদক স্টেশনের অভিযানে ১৭০ কেজি কাঁকড়া সহ ৪ নৌকা জব্দ। কেশবপুরে (অসকস)-এর মাসিক সভা ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান। কয়রায় কলেজ ভবনের ছাঁদ ধ্বসে পড়ায় আতঙ্ক ও অনিশ্চয়তায় শিক্ষক-শিক্ষার্থী।

পাইকগাছায় বৃদ্ধ পিতা মাতাকে রাস্তায় ফেলে গেলেন সন্তানেরা, দায়িত্ব নিলেন ইউএনও

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১
  • ২৩০ বার পঠিত

খুলনার পাইকগাছায় বৃদ্ধ পিতা মাতাকে রাস্তায় ফেলে গেলেন সন্তানেরা। এই বৃদ্ধ পিতা মাতার যাবতীয় ব্যয়ভার নিলেন উপজেলা নির্বাহী অফিসার এ বি এম খালিদ হোসেন সিদ্দীকী। তিন ছেলেকে আইনি পদক্ষেপ নিতে থানায় সোপর্দ করেন ইউএনও। উপজেলার গদাইপুর ইউনিয়নের গোপালপুর গ্রামে সোমবার রাত সাড়ে ১০টার দিকে এমন ঘটনা ঘটে।

খবর পেয়ে ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ আলতাফ হোসেন মুকুলকে দ্রুত ঘটনাস্থলে পাঠান উপজেলা নির্বাহী অফিসার এ বি এম খালিদ হোসেন সিদ্দিকী । প্রশিক্ষক আলতাফ হোসেন ইউনিয়ন লিডার মোঃ ফয়সাল হোসেনকে সাথে নিয়ে সরজমিনে গিয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। পরে উপজেলা নির্বাহী অফিসার তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে যান। এবং খুঁজে বের করেন চার ছেলেকে।

গদাইপুর ইউনিয়নের চেয়ারম্যান গাজী জুনায়েদুর রহমান, পাইকগাছা প্রেসক্লাবের সাবেক সম্পাদক এস,এম,আলাউদ্দিন সোহাগ, সমাজ সেবক মাহফুজুল হক কিনু, জি এম নাসির উদ্দীন,মনিরুল ইসলাম, শাহিনুর রহমানসহ স্থানীয় বহু লোকের উপস্থিতিতে চার ছেলেকে ডেকে ঘটনার বিস্তরিত শোনেন ও অবগত হন ইউএনও। পরে বড় ছেলে রওশন গাজীর জিম্মায় বৃদ্ধ পিতা মেছের আলী গাজী (৯৮) ও মাতা সোনাভান বিবিকে (৮৬) রেখে বাকি তিন ছেলে মতলেব গাজী, মশিয়ার গাজী ও মোশাররফ গাজীকে আইনি পদক্ষেপ নিতে থানায় সোপর্দ করেন।

এদিকে বৃদ্ধ পিতা, মাতার জন্য বালতি, জগ, মগ, গামছাসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের একটি সেট এবং একমাসের খাবার দিলেন মানবতার ফেরিওয়ালা উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী।

এই বৃদ্ধ পিতা মাতার খাদ্য, চিকিৎসা, পোশাকসহ যাবতীয় ব্যয়ভার এখন থেকে উপজেলা প্রশাসন, স্থানীয় চেয়ারম্যান এর মাধ্যমে বহন করবে বলে ইউএনও এবিএম খালিদ হোসেন সিদ্দিকী জানিয়েছেন

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT