1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুরে জামায়াতের উদ্যোগে বুড়িহাটী যুবকদের মাঝে ফুটবল বিতরণ। সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধে শ্যামনগরে বিতর্ক ও রচনা। তালায় পূবালী ব্যাংকের ক্যাশলেস সেবা উদ্বোধন। কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত। কেশবপুর বিএনপি’র উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত। ফারুয়া ইউনিয়নে আশিকা কর্তৃক ত্রাণ পাচ্ছে আরও  ৬০০ পরিবার । কেশবপুর প্রেসক্লাবে আগামী বার্ষিক সাঃ সভা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত। সুন্দরবনে কোবাদক স্টেশনের অভিযানে ১৭০ কেজি কাঁকড়া সহ ৪ নৌকা জব্দ। কেশবপুরে (অসকস)-এর মাসিক সভা ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান। কয়রায় কলেজ ভবনের ছাঁদ ধ্বসে পড়ায় আতঙ্ক ও অনিশ্চয়তায় শিক্ষক-শিক্ষার্থী।

ববিতে “বঙ্গমাতার জীবন ও কর্ম” শির্ষক কুইজ প্রতিযোগীতার আয়োজন

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১
  • ২৫৮ বার পঠিত

আগামী ৮ আগস্ট বেগম ফজিলাতুন্নেসা মুজিব এর ৯১ তম জন্মবার্ষিকী উপলক্ষে শিক্ষার্থীদের জন্য অনলাইন কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি)।

বিশ্ববিদ্যালয়ে কর্তৃপক্ষ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন, বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ ও সংকটময় মূহুর্তে বঙ্গমাতা পরামর্শক ও দিক-নির্দেশকের ভূমিকা পালন করেছেন। বঙ্গবন্ধুর সগ্রামী সহধর্মিনী একজন মহীয়সী নারী। রাজনৈতিক বিচক্ষণতায় ও দূরদর্শিতায়, দেশপ্রেম ও আত্মত্যাগে এবং সর্বোপরি মানুষের শ্রদ্ধা ও ভালবাসায় বঙ্গবন্ধুর পাশাপাশি বেগম ফজিলাতুন্নেসা মুজিব ‘বঙ্গমাতা’ মর্যাদায় বাঙ্গালি জাতির হৃদয়ে এবং বাঙালি জাতির ইতিহাসে একজন অসাধারণ এবং অনুসরণীয় রোল মডেল হয়ে থাকবেন। নতুন প্রজন্মকে এই মহীয়সী নারীর জীবনাদর্শে আরো সচেতন ও আগ্রহী করার লক্ষ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন কুইজ প্রতিযোগিতা আয়োজন করেছেন।

আগামী ৭ আগস্ট বিকাল ৫ টায় “বঙ্গমাতার জীবন ও কর্ম” বিষয়ে এ কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আগ্রহীদের আগামী ৫ আগস্ট রাত ১২ টার মধ্যে অনলাইন রেজিস্ট্রেশন (http://equiz.bu.ac.bd/) করতে হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT