1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুরে জামায়াতের উদ্যোগে বুড়িহাটী যুবকদের মাঝে ফুটবল বিতরণ। সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধে শ্যামনগরে বিতর্ক ও রচনা। তালায় পূবালী ব্যাংকের ক্যাশলেস সেবা উদ্বোধন। কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত। কেশবপুর বিএনপি’র উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত। ফারুয়া ইউনিয়নে আশিকা কর্তৃক ত্রাণ পাচ্ছে আরও  ৬০০ পরিবার । কেশবপুর প্রেসক্লাবে আগামী বার্ষিক সাঃ সভা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত। সুন্দরবনে কোবাদক স্টেশনের অভিযানে ১৭০ কেজি কাঁকড়া সহ ৪ নৌকা জব্দ। কেশবপুরে (অসকস)-এর মাসিক সভা ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান। কয়রায় কলেজ ভবনের ছাঁদ ধ্বসে পড়ায় আতঙ্ক ও অনিশ্চয়তায় শিক্ষক-শিক্ষার্থী।

টিকা নিয়ে অপপ্রচার ঠেকাতে প্রশাসনকে সজাগ থাকার আহবান– খাদ্যমন্ত্রীর

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১
  • ২৩১ বার পঠিত

নাজমুল হক সনি, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ- দেশের মানুষের জন্য একুশ কোটি ডোজ টিকার বিষয়ে চুক্তি হয়েছে। প্রতিদিনই দেশে করোনার টিকা আসছে। জনসাধারণকে টিকা গ্রহণ ও মাস্ক পরিধানে সচেতন করতে গণমাধ্যমে আরো বেশি প্রচারণার আহবান জানিয়েছেন খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার।

আজ (সোমবার) বিকালে সাপাহার উপজেলা পরিষদ হলরুমে ‘উপজেলার ভ্যাকসিনেশন কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়ন ও করোনার উর্ধ্বগতি রোধকল্পে জনসচেতনতা বৃদ্ধিতে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানের শুরুতে শোকাবহ আগস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ঘাতকের হাতে নির্মম হত্যাকান্ডের শিকার সকলের স্মরণে এক মিনিট দাড়িয়ে নিরবতা পালন করা হয়।

খাদ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্যবিধি না মানলে করোনা ভয়াবহ রুপ নিতে পারে। করোনা জয় করতে প্রত্যেককেই যার যার অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে। জনগণের মাঝে করোনা সচেতনতা বৃদ্ধিতে প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকে একযোগে কাজ করতে হবে। এসময় তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ যাতে বিভ্রান্তি ছড়াতে না পারে সে বিষয়ে প্রশাসনকে সজাগ থাকারও জানান।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: আব্দুল্যাহ আল মামুন এর সভাপতিত্বে উপেজলা চেয়ারম্যান মো: শাহজাহান হোসেন, ভাইস চেয়ারম্যান মো: আব্দুর রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মুহা. রুহুল আমিন, থানা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: তারেকুর রহমান সরকার, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ওমর আলী এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি শামসুল আলম শাহ চৌধুরী বক্তৃতা করেন।
মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মীগণ এবং বিভিন্ন ওয়ার্ডের করোনা প্রতিরোধে দায়িত্ব পালনকারী সেচ্ছাসেবকগণ অংশ নেন।
পরে তিনি করোনা মোকাবিলায় সাপাহার উপজেলার সম্মুখসারির যোদ্ধাদের মাঝে সুরক্ষা সামগ্রী, নগদ অর্থ, ঢেউটিন ও প্রধানমন্ত্রীর উপহার গৃহহীন ও ভূমিহীন ঘর পাওয়া বসবাসরত ২৪ জন উপকারভোগীর মাঝে খাদ্য সামগ্রী বিতরণ বিতরণ করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT