1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ২০ জুলাই ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত। কেশবপুর বিএনপি’র উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত। ফারুয়া ইউনিয়নে আশিকা কর্তৃক ত্রাণ পাচ্ছে আরও  ৬০০ পরিবার । কেশবপুর প্রেসক্লাবে আগামী বার্ষিক সাঃ সভা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত। সুন্দরবনে কোবাদক স্টেশনের অভিযানে ১৭০ কেজি কাঁকড়া সহ ৪ নৌকা জব্দ। কেশবপুরে (অসকস)-এর মাসিক সভা ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান। কয়রায় কলেজ ভবনের ছাঁদ ধ্বসে পড়ায় আতঙ্ক ও অনিশ্চয়তায় শিক্ষক-শিক্ষার্থী। কয়রায় কলেজ ভবনের ছাঁদ ধ্বসে পড়ায় আতঙ্ক ও অনিশ্চয়তায় শিক্ষক-শিক্ষার্থী কালীগঞ্জে ইয়াবাসেবী ও বিক্রেতাসহ এক নারীসহ ছয়জনের কারাদণ্ড। বিলাইছড়িতে বাড়ি বাড়ি গিয়ে  কৃষক কার্ডের তথ্য সংগ্রহ শুরু ।

প্রেস বিজ্ঞপ্তিঃ শ্রমিক-কর্মচারী ও শ্রমজীবী মানুষদের সাথে দাস-প্রভুর আচরন বন্ধ করতে হবেঃ

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ১ আগস্ট, ২০২১
  • ৩২৭ বার পঠিত

প্রেস বিজ্ঞপ্তিঃ
শ্রমিক-কর্মচারী ও শ্রমজীবী মানুষদের সাথে দাস-প্রভুর আচরন বন্ধ করতে হবেঃ
জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক জোট কেন্দ্রীয় কমিটির সভাপতি মোশারফ হোসেন ও সাধারণ সম্পাদক মোশারেফ হোসেন মন্টু এক বিবৃতিতে ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হলেও শ্রমিক-কর্মচারী শ্রমজীবী মানুষ আজও দাসত্ব থেকে মু্ক্তি পায়নি। অতি মুনাফার লোভে শিল্পকারখানার মালিকরা শ্রমিকদের সাথে বর্তমান যুগেও দাস-প্রভুর মত আচরন করছে।
আমাদের সংবিধানে প্রতিটি নাগরিকের জন্য সাম্য ও মানবিক মর্যাদার কথা বলা হলেও সরকার ও সংশ্লিষ্ট কর্তীপক্ষ বারবার সংবিধান কে অবহেলা করছে।
বর্তমান করোনাকালীন সময়েও নিয়মনীতি বিহীন অপরিকল্পিত লকডাউন কল-কারখানা খোলা-বন্ধ খেলায় সরকার শিল্প মালিক ও পুঁজিপতিদের স্বার্থকে সর্বাধিক গুরুত্ব দিয়ে শ্রমিকদের সাথে বিমাতাসুলভ অমানবিক আচরন করেছে।
উক্ত বিবৃতিতে নেতৃবৃন্দ আরো বলেন, ১৯৭১ সালে মু্ক্তিযুদ্ধে শ্রমিকশ্রেণি ও শ্রমজীবী মানুষদের অবদান সবচেয়ে বেশী। যে মুক্তির স্বপ্ন নিয়ে শ্রমিকশ্রেনী মু্ক্তিযুদ্ধে রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে সেই কাংঙ্খিত মু্ক্তি আজও আসেনি।
জাতীয় সংসদ সহ নীতিনির্ধারনের প্রতিটি স্তরে শ্রমিকদের প্রতিনিধি নিশ্চত করে, সকল কল-কারখানা সহ প্রতিটি প্রতিষ্ঠানে আই.এল.ও কনভেনশন অনুযায়ী শ্রমআইন ও ট্রেড-ইউনিয়ন বাধ্যতামূলক করে, শ্রমজীবী মানুষের নায্য অধিকার নিশ্চত করতে হবে। কল-কারখানা সহ সকল প্রতিষ্ঠানে শ্রমিক-কর্মচারী,
শ্রমজীবী মানুষদের সাথে দাস-প্রভুর আচরন বন্ধ করতে হবে।
বার্তা প্রেরক
এস এম ওমর ফারুক সেলিম,
দপ্তর সম্পাদক,
কেন্দ্রীয় কার্যকরী কমিটি,
জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক জোট- বা.জা.ফে-৩০

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT