1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা। জাকের মঞ্জিল দরবার শরীফে আসন্ন মহা পবিত্র উরস শরীফ ২০২৭ দাওয়াতী জলসা অনুষ্ঠিত। বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত। সাতক্ষীরায় তথ্য অধিকার বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত।  হবিগঞ্জের বানিয়াচংয়ে লীজ কৃত জলাশয়ে মাছ শিকারে বাঁধা দেওয়ায় হামলার ঘটনায় আহত যুবকের মৃত্যু। কেশবপুরের মজিদপুরে পুলিশ ও স্থানীয়দের যৌথ উদ্যোগে ‘ভিলেজ ডিফেন্স কমিটি’ গঠন। প্লাস্টিক-পলিথিনের দূষণ রোধে শ্যামনগরে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা।

সুইজারল্যান্ডের স্বর্ণ রপ্তানিতে উল্লম্ফন

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ২৮ জুলাই, ২০২১
  • ৪৯৫ বার পঠিত

স্বর্ণের বৈশ্বিক রপ্তানিতে শীর্ষস্থানীয় দেশ সুইজারল্যান্ড। গত মাসে দেশটির স্বর্ণ রপ্তানিতে উল্লম্ফন দেখা দেয়। তবে দেশটির স্বর্ণের প্রধান গন্তব্য চীনে রপ্তানি হ্রাস পেয়েছে। সুইজারল্যান্ডের শুল্ক বিভাগ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্স।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি বছরের জুনে চীন সব মিলিয়ে ১ লাখ ২৬ হাজার ৮৫১ কেজি স্বর্ণ রপ্তানি করে। মে মাসে রপ্তানি হয়েছিল ৮২ হাজার ৩১৫ কেজি। সে হিসাবে রপ্তানি বেড়েছে ৪৪ হাজার ৫৩৬ কেজি। গত বছরের জুনে রপ্তানি হয়েছিল ৯৬ হাজার ৪১৪ কেজি।

চীন ও ভারত বিশ্বের শীর্ষ স্বর্ণ ব্যবহারকারী দেশ। এর মধ্যে জুনে ভারতে রপ্তানি করা হয়েছে ৬ হাজার ২৯২ কেজি স্বর্ণ। এর আগের মাসে রপ্তানি হয় ২ হাজার ৩৭ কেজি। দেশটিতে এক মাসের তুলনায় রপ্তানি বাড়লেও বছরের শুরুর দিকের চেয়ে তা অনেক কম।

এদিকে চীনে মে মাসে ৩২ হাজার ৭৫০ কেজি স্বর্ণ রপ্তানি করা হলেও জুনে রপ্তানির পরিমাণ কমে ১৯ হাজার কেজিতে নেমে এসেছে। গত বছর করোনা মহামারীর প্রাদুর্ভাব দেখা দিলে ভারত ও চীনে স্বর্ণ রপ্তানিতে ধস নামে। এ বছরের শুরুর দিকে ভারতে রপ্তানি লক্ষ্যণীয় মাত্রায় বৃদ্ধি পায়। তবে দেশটিতে নভেল করোনাভাইরাসের নতুন ধরন আঘাত হানায় আবারো কমতে শুরু করেছে রপ্তানি।

এদিকে মহামারী তীব্র হতে থাকায় এশিয়ার বাজারে ক্রমাগত কমছে স্বর্ণের চাহিদা। ফলে সুইজারল্যান্ড এ অঞ্চলের পরিবর্তে ব্রিটেন ও যুক্তরাষ্ট্রে স্বর্ণ রপ্তানি বাড়াতে গুরুত্ব দিয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT