1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধে কয়রায় ১৬ দিনের কর্মসূচী শুরু। কয়রায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালন উপলক্ষে  আলোচনা সভা। কেশবপুরে প্রাণীসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। কেশবপুরের উজ্জ্বল স্মৃতি সংসদ একের পর এক মানবিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কয়রায় বিএনপির মোটর সাইকেল শোডাউন। কয়রায় জেজেএসের ইআরসিসি প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের সমাপনী কর্মশালা। সারাদেশে আওয়ামীলীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল। কেশবপুরে নারীদের জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে ভায়া ক্যাম্প। বিলাইছড়িতে  ৪ অসহায় পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা। ডিএনএ টেস্টে প্রমাণিত হলো প্রতিবন্ধী তরুণীর সন্তানের পিতা আব্দুর রহমান।

এসএস স্টীলের আইপিও লটারির তারিখ নির্ধারণ

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ২৫ নভেম্বর, ২০১৮
  • ১১৬৯ বার পঠিত

বিজয় দত্ত॥
শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলনের অনুমোদন পাওয়া এসএস স্টীলের প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) লটারি ড্রয়ের তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ২৯ নভেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় কোম্পানির আইপিও লটারির ড্র অনুষ্ঠিত হবে। লটারির তারিখ নির্ধারিত হলেও এখনো ভ্যানু নির্ধারণ করেনি কোম্পানি কর্তৃপক্ষ। আগামী সপ্তাহের প্রথম দিকে লটারির ভ্যানু জানিয়ে দেওয়া হবে বলে কোম্পানি সূত্রে জানা গেছে।

জানা যায়, গত ২৮ অক্টোবর থেকে ৭ নভেম্বর পর্যন্ত এ কোম্পানির আইপিও আবেদন সম্পন্ন হয়। এর আগে গত ১৭ জুলাই মঙ্গলবার বিএসইসির ৬৫১তম কমিশন সভায় এসএস স্টিলের আইপিও অনুমোদন দেওয়া হয়।

এসএস স্টিল লিমিটেড আইপিওর মাধ্যমে বাজার থেকে ২৫ কোটি টাকা উত্তোলন করবে। কোম্পানিটিকে ১০ টাকা ইস্যু মূল্যের ২ কোটি ৫০ লাখ সাধারণ শেয়ার আইপিও এর মাধ্যমে ইস্যু করার অনুমতি দেওয়া হয়েছে। আইপিওর মাধ্যমে উত্তোলিত টাকা দিয়ে যন্ত্রপাতি ও কলকব্জা ক্রয় এবং স্থাপন, ভবন নির্মাণ এবং আইপিও বাবদ খরচ করবে।

৩০ জুন ২০১৭ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী সম্পদ মূল্যায়ন না করে প্রকৃত সম্পদ মূল্য(এনএভি) হয়েছে ১২ টাকা। আর সম্পদ মূল্যায়ন করে এনএভি হয়েছে ১৫.৩৫ টাকা। শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.২০ টাকা। আর ভারিত গড় হারে শেয়ার প্রতি ওয়েটেড এভারেজ হয়েছে ০.৮২ টাকা।

এদিকে, ২০১৭-২০১৮ হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, জুলাই’১৭ থেকে মার্চ’১৮ পর্যন্ত কোম্পানিটির কর পরিশোধের পর প্রকৃত মুনাফা হয়েছে ২২ কোটি ৫৯ লাখ ৭১ হাজার টাকা এবং শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.০৩ টাকা। এর আগের বছর একই সময়ে প্রকৃত মুনাফা হয়েছিল ২২ কোটি ৪১ লাখ ৯৩ হাজার টাকা এবং ইপিএস ছিল ১.০২ টাকা।

এই সময়ে কোম্পানিটির সম্পদ মূল্যায়ন সহ শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৬.১০ টাকা এবং সম্পদ মূল্যায়ন ছাড়া এনএভি হয়েছে ১৩.১০ টাকা। যা ৩০ জুন ২০১৭ সমাপ্ত বছরে সম্পদ মূল্যায়ন সহ এনএভি ছিল ১৫.৩৫ টাকা এবং সম্পদ মূল্যায়ন ছাড়া এনএভি ছিল ১২ টাকা। এছাড়া শেয়ার প্রতি নগদ কার্যকর অর্থ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ০.৮৪ টাকা। এর আগের বছর একই সময়ে এনওসিএফপিএস ছিল ০.৮৮ টাকা।

৩১ মার্চ ২০১৮ পর্যন্ত কোম্পানিটির মেয়াদি ঋণের পরিমাণ ৪৩ কোটি ৯৫ লাখ ৫৫ হাজার ৬৬৬ টাকা এবং স্বল্প মেয়াদি ঋণের পরিমাণ ১৩৯ কোটি ৬৪ লাখ ২৯ হাজার ৭৪১ টাকা।

উল্লেখ্য, কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে সিটিজেন সিকিউরিটিজ অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT