1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত। কেশবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ। জনদুর্ভোগের কথা শুনলেন মেয়র পদপ্রার্থী, নির্বাচিত হলে উন্নয়নের আশ্বাসদেন ইমদাদুল হক ইমদাদ। আজ ১২অক্টোবর থেকে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহ বিষয়ক কার্যক্রম শুরু। কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। কেশবপুরে মাছের খাবার হিসেবে মুরগির বিষ্ঠা নিয়ে যাওয়ায় দু’জনকে জরিমানা।

বড় পতনে চলছে লেনদেন

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ২৫ নভেম্বর, ২০১৮
  • ৮৪৫ বার পঠিত

বিজয় দত্ত॥

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় পতনে চলছে লেনদেন। এইদিন লেনদেনের শুরুতে উত্থান থাকলেও ৩৫ মিনিট পর সেল প্রেসারে নামতে থাকে সূচক। সোমবার লেনদেন শুরুর প্রথম দেড় ঘন্টায় সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। আর টাকার অংকেও লেনদেন আগের দিনের তুলনায় কিছুটা কমেছে। আলোচিত সময়ে ঢাকা স্টক একচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে ১৭৫ কোটি টাকা।
দেখা যায়, আজ দুপুর ১২টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৪২ পয়েন্ট কমে অবস্থান করছে ৫২৮৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১০ পয়েন্ট কমে অবস্থান করছে ১২১৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮৭১ পয়েন্টে। এ সময় লেনদেন হওয়া ৩১৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭০টির, দর কমেছে ১৯৩টির এবং দর পরিবর্তীত রয়েছে ৫১টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ১৭৫ কোটি ১৪ লাখ টাকা।

এর আগের কার্যদিবস দুপুর ১২টায় ডিএসই ব্রড ইনডেক্স ৫ পয়েন্ট কমে অবস্থান করছিলো ৫৩৭৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছিলো ১২৪১ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ০.৪২ পয়েন্ট বেড়ে অবস্থান করছিলো ১৮৯৬ পয়েন্টে। ওই সময় টাকার অংকে লেনদেন হয়েছে ২০৬ কোটি ৪৩ লাখ ৩ হাজার টাকা।

অন্যদিকে, বেলা ১২টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স সিএসইএক্স আগের দিনের চেয়ে ৭০ পয়েন্ট কমে অবস্থান করছে ৯ হাজার ৮৭১ পয়েন্টে। এ সময় লেনদেন হওয়া ১৫৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩১টির, দর কমেছে ৯৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ৬ কোটি ৪৫ লাখ ৮১ হাজার টাকা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT