1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
ইসলামী আন্দোলন বাংলাদেশর নুতন কমিটির সভাপতি মুফতী রেজাউল করিম মহাসচিব গাজী আতাউর রহমান। যশোরে ধর্মীয় সম্প্রীতি ও স্থায়িত্বশীল শান্তি প্রতিষ্ঠায় আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত। বিলাইছড়ি বাজার গোল্ডকাপ টুর্ণামেন্ট ফাইনাল অনুষ্ঠিত : চ্যাম্পিয়ন ব্রাদার্ হুদ । শার্শায় বীর মুক্তিযোদ্ধা মরহুম খাইরুল হককে গার্ড অফ অনার প্রদান। কালীগঞ্জে অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থী, দুঃস্থ নারী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ। কেশবপুরের মঙ্গলকোটে বিএনপি নেতা সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত। সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ ধরার অপরাধে ১ জেলে আটক । কয়রায় প্রত্যাশীর প্রজেক্ট লার্নিং শেয়ারিং কর্মশালা অনুষ্ঠিত । কালীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত। শ্যামনগরে জলবায়ু সহনশীল কৃষি বিষয়ক সংলাপ অনুষ্ঠিত।

মাধবপুরে বিশ্ব কুষ্ঠ দিবস পালিত

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২০
  • ২৭২ বার পঠিত

মাধবপুর প্রতিনিধি:হবিগঞ্জের মাধবপুর উপজেলার সুরমা চা বাগানে হীড বাংলাদেশ ও লেপ্রসী মিশনের উদ্যোগে ২৬ জানুয়ারী রবিবার বিভিন্ন অনুষ্টানের মধ্য দিয়ে বিশ্ব কুষ্ঠ দিবস পালিত হয়েছে।

এবারের প্রতিপাদ্য বিষয় ছিল,”প্রতিবন্ধিতা ও বৈষম্যহীন স্বদেশ কুষ্ঠ মুক্ত হোক আমাদের বাংলাদেশ”।এতে হবিগঞ্জ জেলার হীড বাংলাদেশ কুষ্ঠ রোগ টিম লিডার রতীশ রঞ্জন দেব (অপু)এর পরিচালনায় রেলী ও আলোচনা সভা অনুষ্টিত হয়।

আলোচনা সভায় বক্তাগন বলেন,কুষ্ঠ অতি প্রাচীন রোগ হলেও এটি কোন অভিশাপ নয়।সঠিক সময়ে চিকিৎসা নিলে ভাল হয়।তবে এটি সম্পর্কে আমাদের আরো সচেতন হতে হবে।

হীড বাংলাদেশ বিমল ভিন সেন্ট ম্রং এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন,ডাক্তার শওকত আলী,বিশেষ অতিথি ছিলেন,সাংবাদিক বিপ্লব আচার্য্য সুজন,প্রধান শিক্ষক বিশ্বজিত মুন্ডা,চা বাগান সভাপতি লক্ষীরাম মুন্ডা।

স্কুল শিক্ষিকা সুমা তন্তবায়,রূপালী কৈরী,সুভাবতি কৈরী,শেপালী মুন্ডা,নার্স ডলি বেগম,মামনি যাদব,শ্যামলী মুন্ডা,হিসাব রক্ষক নিশিথ সরকার,দুলাল হালদার,কুষ্ঠ কর্মী সনা রবিদাস,নৃপেন্দ্র পাল সহ চিকিৎসা সমাপ্ত রোগীরা উপস্থিত ছিলেন।পরে আপ্যায়নের মাধ্যমে অনুষ্টান শেষ হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT