1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত। কেশবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ। জনদুর্ভোগের কথা শুনলেন মেয়র পদপ্রার্থী, নির্বাচিত হলে উন্নয়নের আশ্বাসদেন ইমদাদুল হক ইমদাদ।

যশোরের বেনাপোলে কাভার্ডভ্যান থেকে ফেনসিডিল উদ্ধার: আটক-২

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২০
  • ৪৫৩ বার পঠিত

মোঃ সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল বন্দরের ২২ নং শেড কাঁচা মালের মাঠের প্রধান গেটের সামনে রাখা কাভার্ডভ্যান থেকে ৯২ বোতল ভারতীয় ফেনসিডিলসহ ড্রাইভার আলমগীল (৪৭) ও হেলপার নেওয়াজ খান (৩২)কে আটক করে বেনাপোল পোর্ট থানা পুলিশ।

বৃহস্পতিবার(২/১/২০২০)তারিখ সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানার এসআই পিন্টু লাল দাস,এসআই মাসুম,এএসআই আলমগীর হোসেন ও কনেস্টবল আইয়ুব আলী বেনাপোল বন্দরের কাঁচা মালের মাঠের প্রধান গেটের সামনে থেকে কাভার্ডভ্যানের কেবিনে অভিনব কায়দায় রাখা ৯২ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে। আটককৃত মোঃ আলমগীর বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী গ্রামের গোলাম রসূলের ছেলে ও নেওয়াজ খান পিরোজপুর জেলার সিংগোরিয়া গ্রামের মোঃ আলী খানের ছেলে ।

এ বিষয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মামুন খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল বন্দরের ২২নং শেডের প্রধান গেটের সামনে থেকে ঢাকা মেট্রো-ট-১৮-৯৯১৩ নাম্বারের একটি কাভার্ডভ্যানে অভিযান চালানো হয়। কাভার্ডভ্যানের ক্যাবিনের ভিতর অভিনব কায়দায় সাজানো ৯২ বোতল ফেনসিডিল উদ্ধারসহ কাভার্ডভ্যানটি জব্দ করা হয়। এসময় ঘটনাস্থল থেকে ড্রাইভার ও হেলপারকে আটক করতে সক্ষম হয়েছি এবং একজন পলাতক রয়েছে। আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বেনাপোল পোর্ট থানায় মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT