1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ০৩ জুন ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
এ্যাড.দীপেন দেওয়ান  পদত্যাগে বিলাইছড়ি বিএনপি’র প্রতিবাদ । কেশবপুর উপজেলার ফয়েজউদ্দিন গাজী ১২ দিন ধরে নিখোঁজ। খুলনা বিভাগের শ্রেষ্ঠ শিক্ষক হলেন কয়রার সেরাজুল ইসলাম সবুজ । জীববৈচিত্র্য ও প্রজনন সুরক্ষায় সব ধরনের বনজীবী ও পর্যটকদের ৩ মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ। কেশবপুর থানা প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক বাংলার প্রত্যয় পত্রিকার বিশেষ প্রতিনিধি পরেশ দেবনাথের জন্মদিনে শুভেচ্ছা। সমন্বয় করতে গিয়ে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী। মারা গেছেন তোফায়েল আহমেদ। বিলাইছড়িতে ২ দিনের সফরে  চাকমা সার্কেল চীফ ব্যারিস্টার দেবাশীষ রায় । কেশবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এঁর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা। কয়রায় জিয়াউর রহমানের শাহাদৎ বার্ষিকী পালন  উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ।

নেপালে বাস নদীতে: নিহত ১৭,আহত ৫০

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ৪ নভেম্বর, ২০১৯
  • ২৭২ বার পঠিত

আন্তর্জাতিক ডেক্স:নেপালে একটি বাস নদীতে পড়ে অন্তত ১৭ জন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ৫০ জন।

রোববার ঘটা এই দুর্ঘটনাস্থল রাজধানী কাঠমান্ডু থেকে ১২০ কিলোমিটার পূর্বে অবস্থিত।

পাহাড়ি রাস্তায় বাসটি অতিরিক্ত যাত্রী বহন করছিল বলে জানিয়েছে দেশটির পুলিশ।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

এক পুলিশ কর্মকর্তা জানান, তিহার উৎসব থেকে অতিরিক্ত যাত্রী বোঝাই বাসটি যান্ত্রিক সমস্যার কারণে পাহাড়ি হাইওয়ে থেকে নদীতে পড়ে যায়। এতে অন্তত ১৭ জন নিহত ও অপর ৫০ জন আহত হয়েছেন।

পুলিশ কর্মকর্তা মাধব কাফলে বলেন, আহতদের মধ্যে ২১ জনকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। যাত্রীরা প্রচণ্ড শব্দ শুনতে পান এবং বাসটি হাইওয়ে থেকে ৭০ ফুট নিচে সুনকোশি নদীতে পড়ে যায়।

গত সপ্তাহে শেষ হয়ে তিহার উৎসব। এতে যোগ দেওয়া অনেক মানুষ নিজ গ্রামে ফিরছিলেন। এ কারণে বাসটিতে অতিরিক্ত যাত্রী ছিলেন।

নেপালে পাহাড়ি পথে সড়ক দুর্ঘটনায় নিয়মিত ঘটে। এজন্য দুর্বল সড়ক ও যান ব্যবস্থাপনাকে দায়ী করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT