1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
মনিরামপুরে অপসাংবাদিকতা রোধকল্পে ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা। কেশবপুরে কৃষক দলের আয়োজনে হাডুডু ও ঢালি খেলা, দর্শকদের উপচে পড়া ভিড় শ্যামনগরে যুবদের জলবায়ু পরিবর্তন ও প্রশমন বিষয়ক প্রশিক্ষণ। বিলাইছড়ি থানা পরিদর্শন করলেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তফাজ্জল হাসান । বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মহোদয়ের কেশবপুরে কিছুক্ষণ। সাগরদাঁড়ি এমএম ইনস্টিটিউশনে অনিয়মের অভিযোগে মানববন্ধন। বিলাইছড়িতে কৃষকদের মসলা চাষের ওপর প্রশিক্ষণ সম্পন্ন। ফারুয়া ইউনিয়নের ৩০ কৃষকের মাঝে সার বিতরণ। কেশবপুরে খাদ্য সংকটে বিরল প্রজাতির কালোমুখো হনুমান।

বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ৩ বার পঠিত

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,

বিলাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি: রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় সরকারি খরচে আইনগত সহায়তা কার্যক্রম বিষয়ে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১০টা থেকে ১১টা ৫০ মিনিট পর্যন্ত উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা লিগ্যাল এইড অফিস, রাঙামাটির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটির চীফ লিগ্যাল এইড অফিসার (যুগ্ম জেলা ও দায়রা জজ) এ. এস. এম. এমরান। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) মো. আমানত উল্লাহ শাহিন সহ অন্যান্য জজরা।

এ ছাড়া সভায় উপস্থিত ছিলেন হেডম্যান রমাকান্ত আমু, সমতোষ চাকমা, সুনিক জ্যোতি চাকমা, কার্বারী সমিতির উপদেষ্টা  অমরজীব চাকমা, কল্প রঞ্জণ চাকমা, কার্বারি সমিতির সাধারণ সম্পাদক  রুপকুমার চাকমা, মহিলা বিষয়ক সম্পাদিকা তনা তঞ্চঙ্গ্যা এবং ইউনিয়ন পরিষদের সদস্য জ্যোতিময় চাকমা প্রমূখ। সভায় সরকারি খরচে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের আইনগত সহায়তা পাওয়ার সুযোগ, লিগ্যাল এইড কার্যক্রমের উদ্দেশ্য, সেবাপ্রাপ্তির পদ্ধতি এবং এ বিষয়ে সাধারণ মানুষের মধ্যে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় জানানো হয়, অর্থের অভাবে কোনো অসহায় ও দরিদ্র মানুষ যেন ন্যায়বিচার থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যে সরকারি আইনগত সহায়তা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ কার্যক্রম সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করতে সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তাঁরা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT