1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
মনিরামপুরে অপসাংবাদিকতা রোধকল্পে ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা। কেশবপুরে কৃষক দলের আয়োজনে হাডুডু ও ঢালি খেলা, দর্শকদের উপচে পড়া ভিড় শ্যামনগরে যুবদের জলবায়ু পরিবর্তন ও প্রশমন বিষয়ক প্রশিক্ষণ। বিলাইছড়ি থানা পরিদর্শন করলেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তফাজ্জল হাসান । বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মহোদয়ের কেশবপুরে কিছুক্ষণ। সাগরদাঁড়ি এমএম ইনস্টিটিউশনে অনিয়মের অভিযোগে মানববন্ধন। বিলাইছড়িতে কৃষকদের মসলা চাষের ওপর প্রশিক্ষণ সম্পন্ন। ফারুয়া ইউনিয়নের ৩০ কৃষকের মাঝে সার বিতরণ। কেশবপুরে খাদ্য সংকটে বিরল প্রজাতির কালোমুখো হনুমান।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মহোদয়ের কেশবপুরে কিছুক্ষণ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ৩ বার পঠিত

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও যশোরের জননেতা অনিন্দ্য ইসলাম অমিত খুলনা থেকে যশোরে ফেরার পথে কেশবপুরে যাত্রাবিরতি করেন। এসময় কেশবপুরে আনন্দ-উল্লাসের জোয়ার বয়ে যায়। বৃহস্পতিবার (১২ নভেম্বর-২৬) সন্ধ্যায় তিনি কেশবপুরে পৌঁছালে স্থানীয় উপজেলা বিএনপি নেতৃবৃন্দ তাঁকে দলীয় কার্যালয়ে কিছু সময় অবস্থানের অনুরোধে দলীয় কার্যালয়ে সময় দেন।
এ সময় তাঁকে স্বাগত জানিয়ে দলীয় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানে কার্যালয় প্রাঙ্গণ মুখরিত করে তোলেন। নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে সেখানে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বিএনপির জাতীয় নির্বাহী সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ প্রতিমন্ত্রী অনিদ্র ইসলাম অমিত মহোদয়কে ফুলের শুভেচ্ছা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুর রাজ্জাক,পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম শহীদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর কবীর বিশ্বাসসহ উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।
প্রতিমন্ত্রীর এই সংক্ষিপ্ত যাত্রাবিরতিকে ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
ছবিঃ
১২/১১/২৬

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT