1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম:
অপসাংবাদিকতার শিকার এক নারীর জুতাপেটা খেলেন মণিরামপুরের এক সাংবাদিক। বিষচক্রের কবলে সুন্দরবন, নজরদারীতে ১৩৫ জন। কেশবপুরে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর শুভউদ্বোধন করা হয়েছে। বিলাইছড়ি উপজেলা কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান সম্পন্ন। কেশবপুরের মঙ্গলকোট বাজার রংধনু একাডেমিতে ফলদ গাছের চারা বিতরণ। কেশবপুর বসুন্ধরা শুভসংঘের আয়োজনে ধীরাজ ভট্টাচার্যের জন্মবার্ষিকী উদযাপন। শ্যামনগরে সাইবার ক্রাইম বিষয়ে সচেতনতামূলক সভা ও কুইজ। দুর্গম রাইমংছড়ায় সরকারি সহযোগিতা ছাড়াই চলছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, পুরোনো বইয়ে পাঠদান। সুন্দরবনে দস্যুতা বন্ধের দাবীতে কয়রায় মানববন্ধন অনুষ্ঠিত । কেশবপুরের মজিদপুর ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ুন কবির পলাশ-এর পিতার দাফন সম্পন্ন।

কেশবপুরে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর শুভউদ্বোধন করা হয়েছে।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
  • ৬ বার পঠিত

পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর

যশোরের কেশবপুরে উৎসবমুখর পরিবেশে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর শুভউদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (০৫ নবেম্বর-২৬) বিকেলে শহরের পাবলিক ময়দানে বেলুন উড়িয়ে ওই ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ।
উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় মজিদপুর ইউনিয়ন বাছাই ফুটবল একাদশ ও পাঁজিয়া ইউনিয়ন বাছাই ফুটবল একাদশ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় মজিদপুর ইউনিয়ন একাদশকে ৩-০ গোলে পরাজিত করে জয়লাভ করে পাঁজিয়া ইউনিয়ন বাছাই ফুটবল একাদশ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম শহীদ, সিনিয়র সহ-সভাপতি কুতুবউদ্দিন বিশ্বাস, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির সুমন এবং পৌর জামায়াতের আমির জাকির হোসেন। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, ক্রীড়াপ্রেমী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ছবিঃ
০৬/১১/২৬

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT