1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম:
অপসাংবাদিকতার শিকার এক নারীর জুতাপেটা খেলেন মণিরামপুরের এক সাংবাদিক। বিষচক্রের কবলে সুন্দরবন, নজরদারীতে ১৩৫ জন। কেশবপুরে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর শুভউদ্বোধন করা হয়েছে। বিলাইছড়ি উপজেলা কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান সম্পন্ন। কেশবপুরের মঙ্গলকোট বাজার রংধনু একাডেমিতে ফলদ গাছের চারা বিতরণ। কেশবপুর বসুন্ধরা শুভসংঘের আয়োজনে ধীরাজ ভট্টাচার্যের জন্মবার্ষিকী উদযাপন। শ্যামনগরে সাইবার ক্রাইম বিষয়ে সচেতনতামূলক সভা ও কুইজ। দুর্গম রাইমংছড়ায় সরকারি সহযোগিতা ছাড়াই চলছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, পুরোনো বইয়ে পাঠদান। সুন্দরবনে দস্যুতা বন্ধের দাবীতে কয়রায় মানববন্ধন অনুষ্ঠিত । কেশবপুরের মজিদপুর ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ুন কবির পলাশ-এর পিতার দাফন সম্পন্ন।

কেশবপুরের মঙ্গলকোট বাজার রংধনু একাডেমিতে ফলদ গাছের চারা বিতরণ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
  • ৭ বার পঠিত

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি।

কেশবপুরের মঙ্গলকোট বাজার রংধনু একাডেমিতে কেশবপুর খেলাঘর-এর পক্ষ থেকে ফলদ গাছের চারা বিতরণ এবং মঙ্গলকোট ইউনিয়ন খেলাঘর আসরের একটি কমিটি ঘোষনা করা হয়েছে।

শুক্রবার (০৬ নভেম্বর-২৬) সকাল ১১ টায় রংধনু একাডেমি পরিচালনা কমিটির সভাপতি ও আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক প্রদীপ দেবনাথ-এর সভাপতিত্বে এবং বসুন্তিয়া উন্নয়ন সংস্থার পরিচালক আব্দুর রহিম মহলদার-এর সঞ্চালনায় চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেশবপুর উপজেলা খেলাঘর আসরের সভাপতি, কেন্দ্রীয় কমিটির সদস্য ও খুলনা বিভাগীয় সমন্নয়কারী আব্দুল মজিদ বড়ভাই।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী অধ্যাপক, লেখক, প্রাবন্ধিক তাপস মজুমদার ও গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ক্রীড়া শিক্ষক শহিদুল ইসলাম।

বক্তব্য রাখেন, রংধনু একাডেমির প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট ব্যবসায়ী নাজমুস শাহাদাত, রংধনু একাডেমি পরিচালক মৌসূমী মণ্ডল মিষ্টি, মঙ্গলকোট সেবা সমাজকল্যাণ সংস্থার পরিচালক এস, এম কোরবান আলী, মঙ্গলকোট রংমহল নাট্যসংস্থার সাধারণ সম্পাদক জালাল উদ্দীন সরদার, মঙ্গলকোট রঙ্গন খেলাঘর আসরের সভাপতি নজর উদ্দীন সানা, সাধারণ সম্পাদক অরূপ ব্রহ্ম, শিক্ষক তাপস পাল, ইনছার সানা প্রমূখ।
বক্তব্য শেষে মঙ্গলকোট বাজার রংধনু একাডেমির শিক্ষার্থীদের মাঝে উৎসবমূখর পরিবেশ ফলদ গাছের চারা বিতরণ করা হয়।
চারা বিতরণের পর উপস্থিত সর্বসম্মতিক্রমে জালাল উদ্দীন সরদারকে সভাপতি ও নাজমুস শাহাদাতকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ঠ মঙ্গলকোট ইউনিয়ন খেলাঘর আসরের একটি কমিটি ঘোষনা দেওয়া হয়। সিনিয়র সাংবাদিক পরেশ চন্র দেবনাথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

কেশবপুর খেলাঘর-এর পক্ষ থেকে ফলদ গাছের চারা বিতরণকালে রংধনু একাডেমির প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট ব্যবসায়ী নাজমুস শাহাদাত জানান, কেশবপুরের মঙ্গলকোট ইউনিয়নের বসুন্তিয়া মৌজায়  ১৩ শতাংশ জমির মধ্যে নির্মিত মনোরম পরিবেশে মঙ্গলকোট বাজার রংধনু একাডেমিতে চিত্রাঙ্কন, হাতের লেখা, আবৃতি, উপস্থাপন, সংগীত, নৃত্য,  তবলায় রেওয়াজ ও স্পোকেন ইংলিশ প্রতি শুক্রবার সকাল ১০-১২ পর্যন্ত ৪ জন সুদক্ষ শিক্ষকমণ্ডলী দ্বারা পরিচালিত হয়ে আসছে এবং ভর্তি চলমান আছে।
ছবিঃ
০৬/১১/২৬

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT