1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম:
অপসাংবাদিকতার শিকার এক নারীর জুতাপেটা খেলেন মণিরামপুরের এক সাংবাদিক। বিষচক্রের কবলে সুন্দরবন, নজরদারীতে ১৩৫ জন। কেশবপুরে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর শুভউদ্বোধন করা হয়েছে। বিলাইছড়ি উপজেলা কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান সম্পন্ন। কেশবপুরের মঙ্গলকোট বাজার রংধনু একাডেমিতে ফলদ গাছের চারা বিতরণ। কেশবপুর বসুন্ধরা শুভসংঘের আয়োজনে ধীরাজ ভট্টাচার্যের জন্মবার্ষিকী উদযাপন। শ্যামনগরে সাইবার ক্রাইম বিষয়ে সচেতনতামূলক সভা ও কুইজ। দুর্গম রাইমংছড়ায় সরকারি সহযোগিতা ছাড়াই চলছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, পুরোনো বইয়ে পাঠদান। সুন্দরবনে দস্যুতা বন্ধের দাবীতে কয়রায় মানববন্ধন অনুষ্ঠিত । কেশবপুরের মজিদপুর ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ুন কবির পলাশ-এর পিতার দাফন সম্পন্ন।

শ্যামনগরে সাইবার ক্রাইম বিষয়ে সচেতনতামূলক সভা ও কুইজ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
  • ১৪ বার পঠিত

শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় যাদবপুর ফুলবাড়িয়া ছিদ্দিকীয়া দাখিল মাদ্রাসায় পিঁপিলিকা ইয়ুথটিমের বাস্তবায়নে বৃহস্পতিবার(৫ নভেম্বর) বেলা ১টায় সাইবার ক্রাইম বিষয়ে সচেতনতামূলক সভা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

একশনএইড বাংলাদেশের সহায়তায় অনুষ্ঠিত ও মাদ্রাসা শিক্ষার্থীর অংশ গ্রহণে সভায় সাইবার ক্রাইম কি, শিক্ষার্থীরা কেন সাইবার ঝুঁকির মধ্যে পড়ে, সাইবার ঝুকি মোকাবেলায় করণীয় কিকি, সাইবার ক্রাইমের কুফল, আইনগত দিক সহ অন্যান্য বিষয়ে আলোচনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি শিক্ষক রনজিৎ কুমার বর্মন, অনুষ্ঠানের সভাপতি মাদ্রাসা সুপার মাওলানা আবুল বাসার, বিশেষ অতিথি মাদ্রাসার শিক্ষক মাওলানা কামরুজ্জামান, একশন এইড বাংলাদেশ, এলআরপি ৫৪ শ্যামনগরের প্রোগ্রাম অফিসার মোঃ ফারুকুজ্জামান।

পিপিলিকা ইয়ুথ টিমের সভাপতি আল শাহারিয়া রোকনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহসভাপতি মাসুদ রানা প্রমুখ।
আলোচনাসভা শেষে সাইবার ক্রাইম বিষয়ে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন।

ছবি- শ্যামনগরে সাইবার ক্রাইম বিষয়ে কুইজ শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ।

রনজিৎ বর্মন
তাং-৫.১১.২৬

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT