1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত। কেশবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ। জনদুর্ভোগের কথা শুনলেন মেয়র পদপ্রার্থী, নির্বাচিত হলে উন্নয়নের আশ্বাসদেন ইমদাদুল হক ইমদাদ। আজ ১২অক্টোবর থেকে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহ বিষয়ক কার্যক্রম শুরু। কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। কেশবপুরে মাছের খাবার হিসেবে মুরগির বিষ্ঠা নিয়ে যাওয়ায় দু’জনকে জরিমানা।

খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ৩ বার পঠিত

নিজস্ব সংবাদদাতা ।

খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের বিশেষ সভা গতকাল সোমবার বিকেল ৫টায় জেলা সদরের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় খুলনা জেলার ৮৯০টি পূজা মন্ডপের শারদীয় দুর্গোৎসবের পূজা অর্চনাসহ সার্বিক নিরাপত্তা নিয়ে আলোচনা হয়। দুর্গাপূজা স্বাচ্ছন্দ্যে পালনের জন্য খুলনা জেলা প্রশাসক ও পুলিশ সুপার মহোদয়ের সুনির্দিষ্ট পরিকল্পনাকে স্বাগত জানানো হয়। এছাড়া বিজয় দশমীর দিন যাত্রা মঙ্গল শেষে বিসর্জন সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য নৌ-পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ পদক্ষেপ গ্রহণ করায় আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়। ষষ্ঠী থেকে বিজয় দশমী পর্যন্ত খুলনা জেলার সকল পূজামন্ডপের সার্বিক কার্যক্রম পরিচালনায় সহযোগিতা করার জন্য খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিমান সাহার সভাপতিত্বে সভায় জেলা শাখার সহ-সভাপতি রতন কুমার মিত্রকে আহবায়ক ও দপ্তর সম্পাদক সুমন দাসকে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট খুলনা জেলা শারদীয় দুর্গোৎসব মনিটরিং সেল গঠন করা হয়। 

মনিটরিং সেলের অন্যান্য সদস্যরা হলেন, বিজয় কুমার ঘোষ, সুজিত সাহা, সমর কুন্ডু, অধ্যক্ষ অজিত কুমার বিশ্বাস, প্রভাষক গৌর চন্দ্র ঢালী, বিমান সাহা, এডঃ তমাল কান্তি ঘোষ, অনিমেষ সরকার রিণ্টু, শিমুল কুমার দাস, বিভূতি ভূষণ সাহা, প্রবীর কুমার রায়, ইন্দ্রজিৎ চক্রবর্ত্তী, সাগর সাহা, সাংবাদিক দিলীপ কুমার বর্মণ, আশিষ কুমার সিনহা উৎপল, দিপংকর মন্ডল লিটন, শোভা রানী হালদার, বিশ্বজিৎ পাল, ইঞ্জিনিয়ার উজ্জ্বল কুমার পাল, পলাশ মন্ডল, প্রশান্ত কুমার মন্ডল, শেখর রঞ্জন দেবনাথ, গোপাল চন্দ্র সাহা, দেবাশীষ কুমার দে, চেয়ারম্যান কৃষ্ণ মেনন রায়, অমর কুমার দাস, অরবিন্দ মহলদার, অতনু কর বাপ্পা, দীপা বিশ্বাস, অরবিন্দ কুমার মন্ডল, বিপুল রায় চৌধুরী, মাধুরী মন্ডল, অলোক শীল, জগদীশ চন্দ্র দে, গোবিন্দ দত্ত, তপন চক্রবর্ত্তী, দিপংকর সাহা বাবু, শিলা রানী মন্ডল, লিটন বিশ্বাস খোকন, সুশান্ত অধিকারী, রঞ্জন কুমার সাহা, কৃষ্ণেন্দু দত্ত, লিটন বিশ্বাস, সুজন মন্ডল, সুমন দে, মিঠুন কুমার দে মিঠু, নিভানন রায়, মৃত্যুঞ্জয় সরদার ও পূর্ণিমা পাল।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT