1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত। কেশবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ। জনদুর্ভোগের কথা শুনলেন মেয়র পদপ্রার্থী, নির্বাচিত হলে উন্নয়নের আশ্বাসদেন ইমদাদুল হক ইমদাদ। আজ ১২অক্টোবর থেকে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহ বিষয়ক কার্যক্রম শুরু। কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। কেশবপুরে মাছের খাবার হিসেবে মুরগির বিষ্ঠা নিয়ে যাওয়ায় দু’জনকে জরিমানা।

কেশবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ৪ বার পঠিত

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যশোরের কেশবপুর পৌর সভার ১নং ওয়ার্ডের সনাতন ধর্মাবলম্বী অসহায় ও দরিদ্র প্রায় শতাধিক মানুষের মাঝে ফুটপ্যাক উপহার সামগ্রী বিতরণ করেছেন বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর সোহেল হাসান আইদ।
বুধবার (১৪ অক্টোবর২৬) বিকেলে পৌর শহরের হাসপাতাল মোড় সংলগ্ন এলাকায় তার নিজ বাড়িতে ওই উপহার সামগ্রী বিতরণ করা হয়। উপহার সামগ্রী পেয়ে উপকারভোগীরা খুশি ও সন্তোষ প্রকাশ করেন এবং এই মহতী উদ্যোগের জন্য সৃষ্টিকর্তার কাছে তার মঙ্গল ও কল্যাণ কামনা করেন।
শারদীয় দুর্গাপূজার আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নিতে এ ধরনের উদ্যোগ অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে সহায়তা করবে। সাবেক কাউন্সিলর সোহেল হাসান আইদ পুনরায় নির্বাচিত হলে এলাকার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। তাদের মতে তিনি একজন ভালো মানুষ। তার এই ধরনের উদ্যোগ সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর একটি ইতিবাচক দৃষ্টান্ত।

এ ব্যাপারে সোহেল হাসান আইদ বলেন, “বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ। সনাতন ধর্মাবলম্বীদের যেকোনো প্রয়োজনে পাশে থাকবেন এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবেন। পূজার দিনগুলোতে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ও অপপ্রচার রোধে পূজামণ্ডপগুলোর নিরাপত্তায় নিয়োজিত থাকবো। পূজাকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা বজায় রাখতে আমি কাজ করে যাচ্ছি এবং সনাতন ধর্মাবলম্বীদের যেকোনো প্রয়োজনে সবসময় পাশে থাকবো। ভবিষ্যতেও এই ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”
ছবিঃ
১৪/১০/২৬

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT