1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
জনদুর্ভোগের কথা শুনলেন মেয়র পদপ্রার্থী, নির্বাচিত হলে উন্নয়নের আশ্বাসদেন ইমদাদুল হক ইমদাদ। আজ ১২অক্টোবর থেকে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহ বিষয়ক কার্যক্রম শুরু। কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। কেশবপুরে মাছের খাবার হিসেবে মুরগির বিষ্ঠা নিয়ে যাওয়ায় দু’জনকে জরিমানা। কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২। কয়রায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ও চাউলের ডিও বিতরণ। কেশবপুরে শুভ মহালয়া উদযাপিত। ফারুয়ায় ২৫০ ফুটের বেইলি ব্রিজ নির্মাণে উন্নয়ন বোর্ডের হস্তক্ষেপ কামনা করেন বিএনপি সভাপতি সালাম ফকির। কেশবপুরে মামার বাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন।

জনদুর্ভোগের কথা শুনলেন মেয়র পদপ্রার্থী, নির্বাচিত হলে উন্নয়নের আশ্বাসদেন ইমদাদুল হক ইমদাদ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ৩ বার পঠিত

শাহাবুদ্দিন মোড়ল,ঝিকরগাছা :

বেনাপোল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাগজপুকুর-কাগমারি এলাকায় প্রথম দিনের মতো গণসংযোগ শুরু করেছেন বেনাপোল পৌরসভার মেয়র পদপ্রার্থী মোঃ ইমদাদুল হক ইমদাদ। গণসংযোগকালে তিনি এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলেন, তাঁদের খোঁজখবর নেন এবং দীর্ঘদিনের নানা সমস্যা ও দুর্ভোগের কথা মনোযোগ দিয়ে শোনেন।

গণসংযোগকালে ইমদাদুল হক ইমদাদ বলেন, “জনগণের সেবা করাই আমার রাজনীতির মূল লক্ষ্য। মানুষের সুখ-দুঃখের কথা শোনা, তাঁদের পাশে থাকা এবং এলাকার বাস্তব সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়াই একজন জনপ্রতিনিধির প্রধান দায়িত্ব।”

তিনি আরও বলেন, নির্বাচিত হওয়ার সুযোগ পেলে কাগজপুকুর-কাগমারি এলাকার মানুষের প্রত্যাশা ও প্রয়োজনকে গুরুত্ব দিয়ে উন্নয়নমূলক কাজ এগিয়ে নেওয়ার চেষ্টা করবেন। এলাকার বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে পর্যায়ক্রমে সমাধানের মাধ্যমে নাগরিকদের জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময়ের মধ্য দিয়ে গণসংযোগের প্রথম দিনটি অতিবাহিত করেন এই মেয়র পদপ্রার্থী। এ সময় তিনি এলাকার মানুষের কথা শোনার পাশাপাশি তাঁদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেন।

এলাকাবাসীর প্রত্যাশা, জনপ্রতিনিধিরা যেন তাঁদের দৈনন্দিন দুর্ভোগের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করেন এবং এলাকার রাস্তাঘাট, পানি নিষ্কাশনসহ প্রয়োজনীয় নাগরিক সুবিধার উন্নয়নে কার্যকর উদ্যোগ নেন।

কাগজপুকুর-কাগমারি এলাকার মানুষের সমস্যা ও সম্ভাবনাকে সামনে রেখে উন্নয়নমুখী কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করার মধ্য দিয়ে প্রথম দিনের গণসংযোগ শেষ করেন মোঃ ইমদাদুল হক ইমদাদ।

এ সময় সাথে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি জনাব মোঃ শাহাবুদ্দিন বেনাপোল পৌর বিএনপি’র সহ-সভাপতি শাহাদুর রহমান খোকন বেনাপোল পৌর বিএনপি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেরুল্লাহ বেনাপোল পৌর বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম বেনাপোল অরো বিএনপি’র কৃষি বিষয়ক সম্পাদক জিয়াউর রহমান জিয়া করবেন পির নেতা ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান টিটু তাইজুল ইসলাম বকুল ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসরাফিল সরদার ২ নং ওয়ার্ড বিএনপি সাধারন সম্পাদক ইয়ার আলী ৬ নম্বর ভবের ওয়ার্ডের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মইদুল ইসলাম বিএনপি নেতা আজগর আলী বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ সাবেক ছাত্রদল নেতা মিজানুর রহমান মিজান বেনাপোল পৌর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ন আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ বেনাপোল পৌর যুবদলের যুগ্ন আহবায়ক জনি হায়দার ইয়াসিন মোড়ল লাফু আশরাফুজ্জামান মির্জা সদস্য মফিজুর রহমান সদস্য হযরত আলী যশোর জেলা কৃষকদলের আহবায়ক কমিটির সদস্য লিটন মাহমুদ বেনাপোল পৌর কৃষকদলের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম বেনাপোল পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক তোফাজ্জল তুহিন হোসেন আতিকুর জামান সনি সদস্য মহাসিন আলম যুবনেতা মনির হোসেন যুবনেতা রাসেল আহমেদ যুব নেতা ইয়ার আলী শ্রমিক নেতা আহমদ আলী সহ বেনাপোল পৌর বিএনপি যুবদল ছাত্রদল ও কাগজপুকুর কাগমারি ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT