1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
জনদুর্ভোগের কথা শুনলেন মেয়র পদপ্রার্থী, নির্বাচিত হলে উন্নয়নের আশ্বাসদেন ইমদাদুল হক ইমদাদ। আজ ১২অক্টোবর থেকে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহ বিষয়ক কার্যক্রম শুরু। কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। কেশবপুরে মাছের খাবার হিসেবে মুরগির বিষ্ঠা নিয়ে যাওয়ায় দু’জনকে জরিমানা। কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২। কয়রায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ও চাউলের ডিও বিতরণ। কেশবপুরে শুভ মহালয়া উদযাপিত। ফারুয়ায় ২৫০ ফুটের বেইলি ব্রিজ নির্মাণে উন্নয়ন বোর্ডের হস্তক্ষেপ কামনা করেন বিএনপি সভাপতি সালাম ফকির। কেশবপুরে মামার বাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন।

কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ৩ বার পঠিত

মোঃ মুক্তাদির হোসেন,

গাজীপুরের কালীগঞ্জে পৃথক সড়ক দূর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন।
নিহতদের পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার (১২ অক্টোবর) সকালে উপজেলার নাগরী ইউনিয়নের তিরিয়া গ্রামের শ্যামল রোজারিও (৫৭) অটোরিক্সায় কালীগঞ্জ বাজারে যাওয়ার পথে সরকারী কালীগঞ্জ শ্রমিক কলেজের সামনে পৌছলে একটি দ্রæতগামী ট্রাক পিছন থেকে ধাক্কা দেয়। এসময় গুরুতর আহত শ্যামলকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে পৌনে ১১টায় কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। অপরদিকে স্বামীর জন্য সকালের নাস্তা নিয়ে যাওয়ার সময় রোকেয়া বেগম (৪৫) নামে এক গৃহবধু অটোরিক্সার সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ১১টায় তিনি মারা যান। নিহত রোকেয়া রূপগঞ্জের খাস পুটিনা গ্রামের আফসার উদ্দিনের স্ত্রী।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত ডাক্তার মোঃ ইমরান খান জানান, সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত শ্যামলকে হাসপাতালে নিয়ে এলে পরীক্ষা করে মৃত ঘোষনা করি এবং রোকেয়াকে হাসপাতালে নিয়ে এলে তাকে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করার কিছুক্ষণ পর তিনি মারা যান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT