1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
জনদুর্ভোগের কথা শুনলেন মেয়র পদপ্রার্থী, নির্বাচিত হলে উন্নয়নের আশ্বাসদেন ইমদাদুল হক ইমদাদ। আজ ১২অক্টোবর থেকে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহ বিষয়ক কার্যক্রম শুরু। কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। কেশবপুরে মাছের খাবার হিসেবে মুরগির বিষ্ঠা নিয়ে যাওয়ায় দু’জনকে জরিমানা। কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২। কয়রায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ও চাউলের ডিও বিতরণ। কেশবপুরে শুভ মহালয়া উদযাপিত। ফারুয়ায় ২৫০ ফুটের বেইলি ব্রিজ নির্মাণে উন্নয়ন বোর্ডের হস্তক্ষেপ কামনা করেন বিএনপি সভাপতি সালাম ফকির। কেশবপুরে মামার বাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন।

কয়রায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ও চাউলের ডিও বিতরণ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ৩ বার পঠিত

অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ 

কয়রায় আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ও চাউলের (ডিও) বিতরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

১২ অক্টোবর সোমবার সকাল ১১.৩০ টায় উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যাবস্থাপনা বিভাগের আয়োজনে ও উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল্ বাকী’র সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল্ জবীরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা- ৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্রাবণী বিশ্বাস, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমীর মাওলানা মুহাঃ মিজানুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ নুরুল আমিন বাবুল, জেলা বিএনপির সদস্য এমএ হাসান, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জিএম মাওলা বক্স, উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা যুবদলের আহবায়ক মোঃ শরিফুল আলম, কয়রা থানার ওসি’র প্রতিনিধি এস আই তনয় কুমার পাল, উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ আব্দুল আহাদ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এ্যাডঃ অম্বিকা চরম সানা, সাধারণ সম্পাদক দিলীপ কুমার বৈরাগী, খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য অরবিন্দ কুমার মণ্ডল প্রমুখ। 

উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন, জগদীশ মজুমদার, অরুনোদয় তরফদার, প্রভাষক বিদেশ রঞ্জন মৃধা, ননী গোপাল মজুমদার, মহাশিষ সরদারসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, উপজেলার ৭টি ইউনিয়নের বিভিন্ন মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ, আনসার ভিডিপি’র সদস্যবৃন্দ।

 আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে উদযাপন করতে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে আলোচনা করেন বক্তারা। আলোচনা শেষে প্রধান অতিথি সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ মন্দিরের অনুকূলে বরাদ্দকৃত চালের ডিও বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
   
কয়রা, খুলনা প্রতিনিধি 
তারিখঃ ১২/১০/২৬ ইং।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT