1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম:
শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন। কেশবপুরে জলজ জীববৈচিত্র্য রক্ষায় বিশেষ অভিযানে দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস। কেশবপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক অভিযান ও পরিচ্ছন্নতা কর্মসূচি। কেশবপুর শহরের ফুটপাত দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান। কেশবপুর এম, এম গোবিন্দপুর মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত। মানুষের মৌলিক চাহিদা পূরণ ও আধুনিক পৌরসভা গড়ার প্রত্যয়। কয়রায় ছাত্রলীগের ৩নেতা আটক। কেশবপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা। কেশবপুর মহিলা ডিগ্রি কলেজে একাদশ শ্রণীর শিক্ষার্থীদের নবীন বরন অনুষ্ঠান অনুষ্ঠিত। কেশবপুরে Bangla QR ব্যবহার বৃদ্ধি ও ক্যাশলেস বাংলাদেশ বিনির্মানে ক্যাম্পেইন।

কেশবপুর এম, এম গোবিন্দপুর মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ৪ বার পঠিত

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি।

যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ী ইউনিয়নের মেহেরপুর, মির্জাপুর ও গোবিন্দপুর মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (০৮ অক্টোবর-২৬) দুপুরে বিদ্যালয়ের মিলনায়তনে পরিচালনা কমিটির সভাপতি এম এম ইলিয়াস উদ্দিন-এর সভাপতিত্বে প্রধান শিক্ষক বাবলুজ্জামান-এর সার্বিক তত্ত্বাবধানে এবং বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক মোঃ জামাল উদ্দিন-এর সঞ্চালনায় অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপির সভাপতি আকরাম খান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিকে সুপার ভাইজার তোরাবুল ইসলাম, সাংবাদিক এম এ রহমান, চ্যানেল এস এর কেশবপুর প্রতিনিধি আক্তার হোসেন, চিংড়া বাজার ক্যাম্প পুলিশের ইনচার্জ শামিম হোসাইন, সাগরদাঁড়ী মাইকেল মধুসূদন ইনস্টিটিউশনের সাবেক শিক্ষক মোঃ সিদ্দিকুর রহমান।
পরিচালনা কমিটির সভাপতি এম এম ইলিয়াস উদ্দিন অভিভাবকদের উদ্দেশ্য বলেন, শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে আসার ওপর গুরুত্ব দিয়ে বলেন, ‘শিক্ষাজীবনের সময়টা খুবই গুরুত্বপূর্ণ। এই সময়কে অবহেলা করলে পরে আফসোস করতে হবে। তাই প্রতিদিন বিদ্যালয়ে পাঠাবেন, নিয়মিত ক্লাস করবে এবং শিক্ষক-শিক্ষিকাদের কাছ থেকে জ্ঞান অর্জন করবে। সন্তানদের স্বপ্ন পূরণে শিক্ষক ও অভিভাবকদের সহযোগিতা একান্ত প্রয়োজন। মাদক, অপরাধ, অসামাজিক কর্মকাণ্ড ও খারাপ সঙ্গ থেকে দূরে রাখতে আপনাদের সচেতন থাকতে হবে।শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার জন্য অভিভাবকদের পাশাপশি তিনি শিক্ষক-শিক্ষিকাদের প্রতি আহবান জানান।”
এসময় উপস্থিত ছিলেন, স্কুলের জমিদাতা সৈয়দ জাফর হাসান লাভলু, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, যুবনেতা শাহিনুর রহমান শাহীন, বিদ্যালয়ের সকল শিক্ষকসহ ৩ শতাধিক ছাত্র ছাত্রীদের বাবা মা উপস্থিত ছিলেন। তাদের সকলকে স্কুলের পক্ষ থেকে গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
ছবিঃ
০৯/১০/২৬

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT