1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম:
শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন। কেশবপুরে জলজ জীববৈচিত্র্য রক্ষায় বিশেষ অভিযানে দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস। কেশবপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক অভিযান ও পরিচ্ছন্নতা কর্মসূচি। কেশবপুর শহরের ফুটপাত দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান। কেশবপুর এম, এম গোবিন্দপুর মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত। মানুষের মৌলিক চাহিদা পূরণ ও আধুনিক পৌরসভা গড়ার প্রত্যয়। কয়রায় ছাত্রলীগের ৩নেতা আটক। কেশবপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা। কেশবপুর মহিলা ডিগ্রি কলেজে একাদশ শ্রণীর শিক্ষার্থীদের নবীন বরন অনুষ্ঠান অনুষ্ঠিত। কেশবপুরে Bangla QR ব্যবহার বৃদ্ধি ও ক্যাশলেস বাংলাদেশ বিনির্মানে ক্যাম্পেইন।

কয়রায় ছাত্রলীগের ৩নেতা আটক।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ৬ বার পঠিত

অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ 

খুলনার কয়রায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তিন নেতাকে আটক করেছে পুলিশ। 

৮অক্টোবর বৃহস্পতিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকৃকৃতরা হলেন, কয়রা সদর ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি মোঃ মোকলেছুর রহমান মিলন (৩০), উত্তর বেদকাশি ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি মোঃ আলফাজ হোসেন (৩০) এবং বাগালি ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক হান্নান হোসেন মিন্টু (২২)।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়। পরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল আলম জানান, আটক তিনজন নাশকতার মামলার আসামি। গোপন সংবাদের ভিত্তিতে তাদের অবস্থান শনাক্ত করে বৃহস্পতিবার রাতে পৃথক অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। তিনি আরও জানান, মামলার এজাহারভুক্ত অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT