1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধে কয়রায় ১৬ দিনের কর্মসূচী শুরু। কয়রায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালন উপলক্ষে  আলোচনা সভা। কেশবপুরে প্রাণীসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। কেশবপুরের উজ্জ্বল স্মৃতি সংসদ একের পর এক মানবিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কয়রায় বিএনপির মোটর সাইকেল শোডাউন। কয়রায় জেজেএসের ইআরসিসি প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের সমাপনী কর্মশালা। সারাদেশে আওয়ামীলীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল। কেশবপুরে নারীদের জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে ভায়া ক্যাম্প। বিলাইছড়িতে  ৪ অসহায় পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা। ডিএনএ টেস্টে প্রমাণিত হলো প্রতিবন্ধী তরুণীর সন্তানের পিতা আব্দুর রহমান।

কেশবপুর সমাধান সংস্থার উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ৮৭ বার পঠিত

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি ।

কেশবপুর সমাধান সংস্থার উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ বিতরণ করা হয়ছে। গাছের চারা বিতরণ উপলক্ষ্যে কেশবপুর উপজেলা পরিষদ চত্ত্বরে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।বুধবার (৭ অক্টোবর-২৬) সকালে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সংস্থান নির্বাহী পরিচালক মোঃ রেজাউল করিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রোকনুজ্জামান এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার প্রতিনিধি আঃ ওয়াদুদ।
উপজেলার দোরমুটিয়া মাধ্যমিক বিদ্যালয়, দোরমুটিয়া দাখিল মাদ্রাসা, পাঁজিয়া ডিগ্রী কলেজ ও নারায়নপুর মাধ্যমিক বিদ্যালয়ে মোট ৩০০ টি বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ উপলক্ষ্যে এই আয়োজন করা হয়। বিতরণকৃত গাছের প্রজাতির মধ্যে ছিল মেহগিনি, লম্ব, কাঁঠাল, মাল্টা, পেয়ারা, জাম, আমলকি, জলপাই, কামরাঙা, কদবেল, আমড়া, আম, লিচু, ছবেদা, জামরুল ইত্যাদি। উপজেলা পরিষদ চত্ত্বরে অনুষ্ঠিত এই চারা বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, দোরমুটিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, দোরমুটিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আবু তালেব, সমাধান সংস্থার কর্মকর্তা যথাক্রমে আবু জাফর মাতুব্বর, শাহাদাৎ হোসেন, শাহীনুর রহমান, মিজানুর রহমান, মুনছুর আলী, শামীমুর রহমান, বিল্লাল হোসেন প্রমুখ। সরকার ঘোষিত জাতীয় বৃক্ষরোপন কর্মসূচির আওতায় সমাধান সংস্থা এই চারা বিতরণ কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে।
ছবিঃ
০৭/১০/২৬

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT