1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা। কেশবপুর মহিলা ডিগ্রি কলেজে একাদশ শ্রণীর শিক্ষার্থীদের নবীন বরন অনুষ্ঠান অনুষ্ঠিত। কেশবপুরে Bangla QR ব্যবহার বৃদ্ধি ও ক্যাশলেস বাংলাদেশ বিনির্মানে ক্যাম্পেইন। কেশবপুর সমাধান সংস্থার উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ। শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন। কয়রার সেরাজুল ইসলাম জাতীয় পর্যায়ে সেরা গুণী শিক্ষক নির্বাচিত। খুলনা জেলা পরিষদের প্রশাসকের সাথে বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর কমিটির সৌজন্য সাক্ষাৎ ও ফুলের শুভেচ্ছা মতবিনিময়। কেশবপুরে জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। নিরাপদ খুলনা চাই সোনাডাঙ্গা থানা শাখা কমিটির মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত। কেশবপুরে শিশু অধিকার দিবস-২০২৬ উদযাপন।

কয়রার সেরাজুল ইসলাম জাতীয় পর্যায়ে সেরা গুণী শিক্ষক নির্বাচিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ৪ বার পঠিত

 অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ

কয়রার সেরাজুল ইসলাম জাতীয় পর্যায়ে সেরা গুণী শিক্ষক নির্বাচিত হয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নিকট থেকে সম্মাননা গ্রহণ করেছেন।

সুন্দরবন সংলগ্ন উপকূলীয় উপজেলা খুলনার কয়রা থেকে জাতীয় পর্যায়ে সেরা গুণী শিক্ষক নির্বাচিত হয়ে জেলার মুখ উজ্জ্বল করেছেন মঠবাড়ী সেরাজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সেরাজুল ইসলাম সবুজ। তার এ অর্জনে আনন্দিত ও গর্বিত বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ কয়রার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সম্প্রতি রাজধানী ঢাকায় আয়োজিত শিক্ষক দিবসের অনুষ্ঠানে জাতীয় পর্যায়ে সেরা গুণী শিক্ষক হিসেবে সেরাজুল ইসলাম সবুজকে সম্মাননা ও সনদ প্রদান করা হয়। অনুষ্ঠানে তিনি প্রধানমন্ত্রীর হাত থেকে এ সম্মাননা গ্রহণ করেন। 

জানা গেছে, সেরাজুল ইসলাম সবুজ প্রথমে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হন। এরপর জেলা ও বিভাগীয় পর্যায়েও শ্রেষ্ঠত্ব অর্জন করে জাতীয় পর্যায়ে সেরা গুণী শিক্ষক হিসেবে সম্মাননা লাভ করেন। দীর্ঘদিন ধরে শিক্ষকতা পেশায় নিয়োজিত সেরাজুল ইসলাম সবুজ শুধু শ্রেণিকক্ষে পাঠদানের মধ্যেই নিজেকে সীমাবদ্ধ রাখেননি। শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ, শৃঙ্খলা ও মানবিকতা শেখানোর পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নয়নেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। তার আন্তরিকতা, দায়িত্ববোধ ও শিক্ষার্থীবান্ধব আচরণ তাঁকে সহকর্মী, শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে একজন প্রিয় শিক্ষক হিসেবে পরিচিত করেছে। নিজের এ অর্জনের পেছনে বাবার স্বপ্ন ও আদর্শকে সবচেয়ে বড় অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করেছেন সেরাজুল ইসলাম সবুজ।

 তিনি বলেন, আমার বাবা নিজেও একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। ছোটবেলা থেকেই তাঁর ইচ্ছে ছিল, আমি পড়াশোনা শেষ করে যেন শিক্ষকতা পেশায় যুক্ত হই। বাবার সেই স্বপ্ন আমি পূরণ করতে পেরেছি। কিন্তু দুঃখের বিষয়, আজ তিনি বেঁচে নেই। বাবা যদি আজ বেঁচে থাকতেন, তাহলে আমার এই অর্জনে তিনিই সবচেয়ে বেশি আনন্দিত ও গর্বিত হতেন। 

ঐ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাখন লাল মন্ডল বলেন, সেরাজুল ইসলাম সবুজ অত্যন্ত ভালো একজন শিক্ষক। তিনি শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষেত্রে যেমন শাসন করেন, তেমনি প্রয়োজনের সময় আন্তরিকভাবে ভালোবাসা ও সহযোগিতাও করেন। শিক্ষার্থীদের প্রতি তাঁর আন্তরিকতা সত্যিই প্রশংসনীয়। শুধু বিদ্যালয়েই নয়, সহকর্মী কিংবা এলাকার কোনো মানুষ বিপদে পড়লেও তিনি পাশে দাঁড়ানোর চেষ্টা করেন। তার এই অর্জনে আমরা শিক্ষক পরিবার এবং পুরো কয়রাবাসী গর্বিত।

 উপজেলা শিক্ষা অফিসার তপন কুমার কর্মকার বলেন, সেরাজুল ইসলাম কয়রার প্রত্যন্ত অঞ্চল থেকে জাতীয় পর্যায়ে সেরা গুণী শিক্ষক হিসেবে স্বীকৃতি পাওয়া  এ অর্জন শুধু তার ব্যক্তিগত সাফল্য নয়, এটি কয়রার শিক্ষাঙ্গনেরও এক গর্বের অধ্যায়। তার সাফল্য উপকূলের শিক্ষাঙ্গনে নতুন সম্ভাবনার দুয়ার খুলবে বলে আমি মনে করি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT