1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
খুলনা জেলা পরিষদের প্রশাসকের সাথে বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর কমিটির সৌজন্য সাক্ষাৎ ও ফুলের শুভেচ্ছা মতবিনিময়। কেশবপুরে জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। নিরাপদ খুলনা চাই সোনাডাঙ্গা থানা শাখা কমিটির মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত। কেশবপুরে শিশু অধিকার দিবস-২০২৬ উদযাপন। কেশবপুরে সাতবাড়িয়া খালে শাপলা তুলতে গিয়ে দুই ভাই-বোনের মৃত্যু। কেশবপুরে এক রাতে ৩ বাড়িতে দুঃসাহসিক চুরি। কেশবপুরে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ পালিত। প্রতারক মিজান দেশ ছেড়ে পালালো কাতারে! বানিয়াচংয়ের স্বামীকে খুঁজতে এসে জীবনের নিরাপত্তা চেয়ে থানায় ৪জনের বিরুদ্ধে স্ত্রী সিতারার অভিযোগ দায়ের।। শ্যামনগরে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত। কেশবপুরের সাগরদাঁড়িতে ৩৫৩ শিক্ষার্থী পেল ইউনিফর্ম।

কেশবপুরে সাতবাড়িয়া খালে শাপলা তুলতে গিয়ে দুই ভাই-বোনের মৃত্যু।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ৪ বার পঠিত

‎
‎পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি
‎
‎যশোরের কেশবপুর উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের হালিমপুর এলাকায় খালে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর-২৬) সকালে দিকে এ ঘটনা ঘটে।
‎স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে ওই দুই ভাই-বোন বাড়ির পাশের একটি খালে শাপলা তুলতে যায়।
‎
‎ একপর্যায়ে শাপলা তুলতে গিয়ে বোন গভীর পানিতে পড়ে যায়। তাকে উদ্ধারের জন্য ভাই পানিতে এগিয়ে গেলে সেও পানিতে তলিয়ে যায়।
‎দীর্ঘ সময় ধরে দুই সন্তান বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাদের খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয়দের সহায়তায় খালে অনুসন্ধান চালিয়ে তাদের মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়দের দাবি, উদ্ধারের সময় দুই ভাই-বোনের হাত একসঙ্গে ধরা অবস্থায় ছিল।
‎এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। মর্মান্তিক এ ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে গভীর শোক বিরাজ করছে।
‎
‎ঘটনার বিষয়ে স্থানীয় প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে বিস্তারিত তথ্য জানা যায়নি।
‎ছবিঃ
০৬/১০/২৬

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT