1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
খুলনা জেলা পরিষদের প্রশাসকের সাথে বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর কমিটির সৌজন্য সাক্ষাৎ ও ফুলের শুভেচ্ছা মতবিনিময়। কেশবপুরে জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। নিরাপদ খুলনা চাই সোনাডাঙ্গা থানা শাখা কমিটির মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত। কেশবপুরে শিশু অধিকার দিবস-২০২৬ উদযাপন। কেশবপুরে সাতবাড়িয়া খালে শাপলা তুলতে গিয়ে দুই ভাই-বোনের মৃত্যু। কেশবপুরে এক রাতে ৩ বাড়িতে দুঃসাহসিক চুরি। কেশবপুরে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ পালিত। প্রতারক মিজান দেশ ছেড়ে পালালো কাতারে! বানিয়াচংয়ের স্বামীকে খুঁজতে এসে জীবনের নিরাপত্তা চেয়ে থানায় ৪জনের বিরুদ্ধে স্ত্রী সিতারার অভিযোগ দায়ের।। শ্যামনগরে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত। কেশবপুরের সাগরদাঁড়িতে ৩৫৩ শিক্ষার্থী পেল ইউনিফর্ম।

কেশবপুরে এক রাতে ৩ বাড়িতে দুঃসাহসিক চুরি।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ৪ বার পঠিত

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি ।

যশোরের কেশবপুরে এক রাতে ৩ বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনার পর এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। প্রশাসনের নিরব ভূমিকায় এলাকাবাসীর মধ্যে এক ধরনের চাপা ক্ষোভ বিরাজ করছে।
জানা গেছে, সোমবার (০৫ অক্টোবর-২৬) সন্ধ্যায় মুখোশ পরা ব্যক্তি  উপজেলার পাঁজিয়া ইউনিয়নের নতুনহাট মাদারডাঙ্গা গ্রামের মৃত মুহিত ব্যানার্জির বিধবা স্ত্রী আরতি রাণীর (৭০) ঘরে ঢুকে তাকে ভয় দেখিয়ে গলায় থাকা দশ আনা ওজনের একটি স্বর্ণের চেইন ও ছয় আনা ওজনের এক জোড়া স্বর্ণের কানের দুল নিয়ে পালিয়ে যায়। যার আনুমানিক মূল্য ২ লক্ষাধিক টাকা।
একইদিন গভীর রাতে একদল দুষ্কৃতকারী উপজেলার সাতবাড়িয়া এলাকার হাজী মতিয়ার রহমানের বাড়ির জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। পরে চেতনানাশক জাতীয় পদার্থ প্রয়োগ করে পরিবারের সদস্যদের অচেতন করে গচ্ছিত নগদ টাকা, স্বর্ণালংকার ও দামি আসবাবপত্র লোড করে নিয়ে যায়।
অন্যদিকে একই রাতে সঙ্ঘবদ্ধ চোরেরা উপজেলার মজিদপুর ইউনিয়ন পরিষদের মেম্বার বুলবুলের বাড়ি থেকে একটি মোটর চুরি করে নিয়ে যায়।
উপজেলাব্যাপি চোরের দৌরাত্ম ব্যাপক হারে বৃদ্ধি পেলেও এখনো পর্যন্ত প্রশাসনের তেমন কোন ভূমিকা লক্ষ্য করা যায়নি। ফলে, সাধারণ মানুষ তাদের জান মাল নিয়ে চরম নিরাপত্তা হীনতায় দিনাতিপাত করছেন।
ছবিঃ
০৬/১০/২৬

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT