1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুরে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ পালিত। প্রতারক মিজান দেশ ছেড়ে পালালো কাতারে! বানিয়াচংয়ের স্বামীকে খুঁজতে এসে জীবনের নিরাপত্তা চেয়ে থানায় ৪জনের বিরুদ্ধে স্ত্রী সিতারার অভিযোগ দায়ের।। শ্যামনগরে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত। কেশবপুরের সাগরদাঁড়িতে ৩৫৩ শিক্ষার্থী পেল ইউনিফর্ম। কেশবপুর মাসুদ মেমোরিয়াল কলেজে নতুন পরিবহন সেবার উদ্বোধন। বিলাইছড়িতে বিশ্ব শিক্ষক দিবস পালিত। কয়রায় কপোতাক্ষ কলেজে কলেজ ছাত্রদলের উদ্যোগে নবীন বরণ অনুষ্ঠিত । কয়রায় মাছের ঘেরের রাস্তায় গাঁজা চাষ করার অপরাধে গাঁজা গাছসহ আটক -১। কেশবপুর থানা পুলিশের অভিযানে ৯ জন গ্রেফতার। কেশবপুরে গভীর রাতে চুরি-ডাকাতির সরঞ্জামসহ একজন আটক, পলাতক -৩।

কেশবপুরে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ পালিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ৪ বার পঠিত

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি।

“শিক্ষকদের পাশেঃ পেশা সুরক্ষা, এর মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গড়ার ৬০ বছর” এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের কেশবপুরে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন কমিটির আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের করে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়। র‍্যালি শেষে পৌর শহরের কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্ বিদ্যালয়ের অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সোমবার (৫ অক্টোবর-২৬) সকালে অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তাব্য রাখেন যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক মোক্তার আলী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহমেদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর মাওলানা আব্দুস সামাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারি ফোরামের সভাপতি আব্দুস সালাম, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শাহিনুর রহমান শাহীন  প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষকদের পেশাগত সুরক্ষা
নিশ্চিতকরণ এবং সমাজে তাদের যথাযথ মর্যাদা বৃদ্ধির উপর বিশেষ গুরুত্বারোপ করেন। আলোচনা সভায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা,স্থানীয় জনপ্রতিনিধি,  সুধী সমাজের প্রতিনিধি ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
ছবিঃ
০৫/১০/২৬

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT