
আকিকুর রহমান রুমন:
-হবিগঞ্জের বানিয়াচংয়ে এক প্রতারক নিজের পরিচয় গোপন করে চোরাই পথে দেশ থেকে ভারতে কাজ করতে গিয়ে নিজেকে কলকাতার বাসিন্দা পরিচয়ে ভারতীয় নাগরিক এক খৃষ্টান মেয়েকে ধর্মান্তরিত করে বিয়ে করে পালিয়ে আসার ঘটনাটি এলাকায় জানাজানি হলে আলোচনা ও সমালোচনার ঝড় উঠেছে।
এই ঘটনায় ভারত থেকে স্বামীকে খুঁজতে আসা নারী নিজের জীবনের নিরাপত্তা চেয়ে এবং সেখানের একটি ব্যাংক থেকে ৪লাখ ৭০ হাজার রুপি ঋন তুলে দেওয়ার পর পালিয়ে আসা মিজানের নিকট হতে উদ্ধার সহ বিচারের দাবিতে থানায় ৪জনকে আসামি করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন ঐ নারী।
অভিযোগ ও সাক্ষী সহ এলাকাবাসী সূত্রে জানাযায়,
হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলা সদরের ১নং উত্তর পূর্ব ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কামালখানী মহল্লার চানপুর এলাকার পাশে(হাওর)
বন্দের মধ্যে অবস্থিত পিতা মৃত তাহের উল্বার ক্রয়কৃত নির্মাণাধীন বাড়িতে।
বাড়িতে এসে ৩বছরের মতো যোগাযোগ অব্যাহত রাখে স্ত্রীর সাথে প্রতারক মিজান।
ভারতের একটি ব্যাংক থেকে মিজানকে ঋন উত্তোলনের টাকা চাইলে যোগাযোগ বন্ধ করে ফেলে মিজান।
অবশেষে স্বামী মিজানের খুঁজে ভারত থেকে ফ্লাইটের মাধ্যমে বাংলাদেশে আসে প্রতারিত হওয়া মিজান এর স্ত্রী।
এবং মিজানুর বাড়িতে আসলে কৌশলে দেশ ছেড়ে কাতারে পালিয়ে যায় প্রতারক মিজান।
এই ঘটনায় ৩ অক্টোবর
(শনিবার)স্বামী মিজানকে প্রধান করে তার মা,ছোট্ট এক ভাই ও বোন জামাতা সহ ৪জনকে আসামি করে বানিয়াচং থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে ধর্মান্তরিত হওয়া প্রতারিত ভারতীয় নাগরিক স্ত্রী সিতারা বেগম।
সিতারার অভিযোগ এর বিষয়টি নিশ্চিত করেন বানিয়াচং থানার অফিসার ইনচার্জ(ওসি)শেখ নাজমুল হক।
উল্লেখ্য,এই প্রতারক মিজান জুলাই ছাত্র আন্দোলনের এক দফা সরকার পদত্যাগ এর দাবিতে নতুন করে দেশ স্বাধীন করার জন্য যুদ্ধে অংশ নিয়ে ৫ই(আগষ্ট)
পুলিশের গুলিতে নিহত(শহীদ)মুক্তিযোদ্ধা কাঠ মেস্তরি(শ্রমিক)আকিনুর মিয়ার আপন ছোট ভাই।
আকিকুর রহমান রুমন।
৫ অক্টোবর (সোমবার)২০২৬ইং।
বানিয়াচং উপজেলা হবিগঞ্জ।