
পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি।
যশোরের কেশবপুর উপজেলার ঐতিহ্যবাহী সাগরদাঁড়ী মাইকেল মধুসূদন ইনস্টিটিউশনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে স্কুল ইউনিফর্ম বিতরণ করা হয়।
স্কুলের সভাপতি মেহেরুন নেছার নিজস্ব অর্থায়নে ৩৫৩ জন শিক্ষার্থীর মাঝে স্কুল ইউনিফর্ম বিতরণ করা হয়েছে। বিদ্যালয় প্রাঙ্গণে ওই ইউনিফর্ম বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সোমবার (০৫ অক্টোবর-২৬) দুপুরে বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সাগরদাঁড়ী মাইকেল মধুসূদন ইনস্টিটিউশনের সভাপতি মেহেরুন নেছা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনোয়ার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেশবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ফিরোজ আহমেদ, উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল খালেক, সাগরদাঁড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি আকরাম খান, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌতম কুমার দত্ত, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি কাজী তাহেরুজ্জামান বাবু, জামায়াত থেকে বিএনপিতে সদ্য যোগদানকারী মাওলানা আব্দুল আজিজ শরিফ, সাধারণ সম্পাদক আব্দুল হালিম, যুবদলের মোহাম্মদ শাহিনুর রহমান শাহিন, ইকবাল হোসেন ও জুয়েল রানা।
এছাড়া স্বেচ্ছাসেবক দলের ৭ নম্বর ওয়ার্ড সভাপতি শহিদুল ইসলাম, ছাত্রদলের তারেক খান ও আবিদ খানসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, শৃঙ্খলা মেনে চলা এবং মনোযোগ দিয়ে পড়াশোনা করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, শিষ্টাচার ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিতভাবে দায়িত্ব পালন করতে হবে।
বক্তারা আরও বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য ইউনিফর্ম শুধু পোশাক নয়, এটি বিদ্যালয়ের শৃঙ্খলা ও ঐক্যের প্রতীক। নিজস্ব অর্থায়নে ৩৫৩ জন শিক্ষার্থীর মাঝে ইউনিফর্ম বিতরণের উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। নতুন ইউনিফর্ম পেয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস দেখা যায়। অনেক শিক্ষার্থী ও অভিভাবক স্কুল সভাপতির এ উদ্যোগকে স্বাগত জানান।
ছবিঃ
০৫/১০/২৬