1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম:
নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধে কয়রায় ১৬ দিনের কর্মসূচী শুরু। কয়রায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালন উপলক্ষে  আলোচনা সভা। কেশবপুরে প্রাণীসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। কেশবপুরের উজ্জ্বল স্মৃতি সংসদ একের পর এক মানবিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কয়রায় বিএনপির মোটর সাইকেল শোডাউন। কয়রায় জেজেএসের ইআরসিসি প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের সমাপনী কর্মশালা। সারাদেশে আওয়ামীলীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল। কেশবপুরে নারীদের জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে ভায়া ক্যাম্প। বিলাইছড়িতে  ৪ অসহায় পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা। ডিএনএ টেস্টে প্রমাণিত হলো প্রতিবন্ধী তরুণীর সন্তানের পিতা আব্দুর রহমান।

মণিরামপুরে শিক্ষক সমিতির ঢাকায় কর্মসূচী সফলে প্রস্তুতি সভা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ৮৭ বার পঠিত

মণিরামপুর (যশোর) প্রতিনিধি:

এমপিওভূক্ত শিক্ষক—কর্মচারীদের চাকুরী জাতীয় করণের দাবিতে ৮ অক্টোবর ঢাকায় মানববন্ধন ও সমাবেশে যোগদানের লক্ষে যশোরের মণিরামপুরে বাংলাদেশ শিক্ষক সমিতির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। শনিবার দুপুরে সমিতির অস্থায়ী কার্যালয়ে আয়োজন করা হয় প্রস্তুতি সভার।
উপজেলা শিক্ষক সমিতির সভাপতি হামিদুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক এস,এম মজনুর রহমানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম সম্পাদক আশরাফুজ্জামান টুটুল, সাংগঠনিক সম্পাদক (পূর্ব) আব্দুল মজিদ, সাংগঠনিক সম্পাদক (পশ্চিম) মাসুদ কামাল তুষার, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশীষ কুমার বিশ^াস, সঞ্জিত কুমার বিশ^াস, ক্রীড়া সম্পাদক হুমায়ুন কবির, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তৌহিদুর রহমান, পাঠাগার বিষয়ক সম্পাদক আলমগীর হোসেন, আকরাম হোসেন, মহাসিন আলী প্রমুখ। আলোচনসভায় আগামি ৮ অক্টোবর ঢাকায় অনুষ্ঠিতব্য মানববন্ধন ও সমাবেশে যোগদানের জন্য সর্ব সম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়।
উল্লেখ্য এমপিওভূক্ত শিক্ষক—কর্মচারীদের চাকুরি জাতীয়করনের দাবিতে বাংলাদেশ শিক্ষক সমিতির আয়োজনে ৮ অক্টোবর ঢাকা ইঞ্জিনিয়ারিং ইনষ্টিটিউটে অনুষ্ঠিতব্য মানববন্ধন ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বিশেষ অতিথির বক্তব্য রাখবেন শিক্ষামন্ত্রী আ, ন, ম এহসানুল হক মিলন এবং সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিক্ষক সমিতির চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভূইয়া।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT