1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম:
বিলাইছড়িতে বিএনপির উদ্যোগে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত। কেশবপুরে ভেজাল শিশু খাদ্য বিক্রির অভিযোগে জরিমানা। মণিরামপুর নবাগত মাধ্যমিক শিক্ষা অফিসারের সাথে শিক্ষক সমিতির মতবিনিময়। কেশবপুরের পদ্মবিল এবং মার্সিনার বিলের মধ্যবর্তী অবৈধ পাটা উচ্ছেদ। নজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান কালীগঞ্জে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এমপি ফজলুল হক মিলন। মনিরামপুরে স্ত্রীর বিরুদ্ধে রাজমিস্ত্রি স্বামী হত্যার অভিযোগ। সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ শিকার  ৪ জেলে আটক । বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর আহ্বায়ক কমিটি অনুমোদিত। কেশবপুর-ত্রিমোহিনী সড়ক যেন মরণফাঁদ। শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু।

মণিরামপুর নবাগত মাধ্যমিক শিক্ষা অফিসারের সাথে শিক্ষক সমিতির মতবিনিময়।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১ বার পঠিত

মণিরামপুর (যশোর) প্রতিনিধি:

শিক্ষার মান উন্নয়নে যশোরের মণিরামপুরে নবাগত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের সাথে বাংলাদেশ শিক্ষক সমিতির নেতৃবৃন্দের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস মিলনায়তনে আয়োজিত মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ শিক্ষক সমিতির উপজেলা সভাপতি হামিদুল ইসলাম।
সমিতির সাধারন সম্পাদক এস,এম মজনুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ বাকী বিল্লাহ। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষক সমিতির সহসভাপতি আবুল বাশার ফিরোজ, যুগ্ম সম্পাদক আশরাফুজ্জামান টুটুল, সাংগঠনিক সম্পাদক আব্দুল মজিদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশিষ কুমার বিশ^াস, প্রচার সম্পাদক জিএম ফারুক আলম, আইসিটি বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম, ক্রীড়া সম্পাদক হুমায়ুন কবির, ধর্ম বিষয়ক সম্পাদক রেজাউল ইসলাম, জাহাঙ্গীর আলম রিপন, হযরত আলী প্রমুখ। মতবিনিময় শেষে সমিতির পক্ষ থেকে নবাগত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বাকী বিল্লাহকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

নূরুল হক
মণিরামপুর, যশোর।

তারিখ-২৯/০৯/২০২৬ইং

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT