1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধে কয়রায় ১৬ দিনের কর্মসূচী শুরু। কয়রায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালন উপলক্ষে  আলোচনা সভা। কেশবপুরে প্রাণীসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। কেশবপুরের উজ্জ্বল স্মৃতি সংসদ একের পর এক মানবিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কয়রায় বিএনপির মোটর সাইকেল শোডাউন। কয়রায় জেজেএসের ইআরসিসি প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের সমাপনী কর্মশালা। সারাদেশে আওয়ামীলীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল। কেশবপুরে নারীদের জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে ভায়া ক্যাম্প। বিলাইছড়িতে  ৪ অসহায় পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা। ডিএনএ টেস্টে প্রমাণিত হলো প্রতিবন্ধী তরুণীর সন্তানের পিতা আব্দুর রহমান।

কেশবপুরের পদ্মবিল এবং মার্সিনার বিলের মধ্যবর্তী অবৈধ পাটা উচ্ছেদ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০৬ বার পঠিত

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি।

যশোরের কেশবপুর উপজেলার ১০ নং সাতবাড়িয়া ইউনিয়নের পদ্মবিলের সাড়ে ৫৫০ থেকে ৬০০ বিঘা জমির ধান পানিতে ডুবে যাচ্ছিল এর মূল কারণ ছিল পদ্মবিল এবং মার্সিনার বিলের মধ্যবর্তী সংযোগস্থলে ০২ টি পাটা বাঁধ  ও জাল দিয়ে পানির স্বাভাবিক গতিপথ রোধ করে রাখা।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর-২৬) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনোয়ার হোসেন-এর দিক নির্দেশনায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কার্যালয় কর্তৃক পরিচালিত অভিযানে উক্ত পাটা তুলে পানির স্বাভাবিক গতিপথ সচল করা হয়।এতে বিস্তীর্ণ ধানের ফসলি জমি জলমগ্নতা হতে রক্ষা পায়। এর সাথে সাথে পদ্মবিল এবং মার্সিনা বিলের ৮টি স্পট থেকে  প্রায় ৪০০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে জনসম্মুখে  পুড়ানো হয়। উক্ত অভিযান পরিচালনায় ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সুদীপ বিশ্বাস, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ মিয়াজান আলী, ভাল্লুকঘর পুলিশ ফাঁড়ির এ.এস.আই নারদ কুমার বিশ্বাস, ভিডিপি দলনেতা মো: আলী হোসেন, তালিব হোসাইন, আনসার কমান্ডার মোঃ ইয়াসিন আলী, শেখ, রাজিকুল ইসলাম, মোঃ আমানত আলী গাজী।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনোয়ার হোসেন জানান, মৎস্য সংশ্লিষ্ট আইন ও বিধিমালা বাস্তবায়নে পরিচালিত অভিযান /মোবাইল কোর্ট  চলতে থাকবে। স্থানীয় ভুক্তভোগী জনগন প্রশাসকে ধন্যবাদ জানিয়েছেন।
ছবিঃ
২৯/০৯/২৬

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT