1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
মনিরামপুরে স্ত্রীর বিরুদ্ধে রাজমিস্ত্রি স্বামী হত্যার অভিযোগ। সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ শিকার  ৪ জেলে আটক । বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর আহ্বায়ক কমিটি অনুমোদিত। কেশবপুর-ত্রিমোহিনী সড়ক যেন মরণফাঁদ। শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু। নিসচা’র ডুমুরিয়ায় নবাগত শিক্ষার্থীদের ইভটিজিং ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা। মৌলিক চাহিদা পূরণে অগ্রাধিকার, ওয়ার্ডভিত্তিক উন্নয়নের প্রত্যয় পঞ্চম দিনের গণসংযোগে মাদকমুক্ত সমাজ ও মানুষের চাহিদা পূরণের কথা বললেন মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ। কালীগঞ্জ থানা কমিউনিটি পুলিশের বালক কাবাডি দল সেমি ফাইনালে। পাটকেলঘাটায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একমি কোম্পানির সেলস অফিসার নিহত। পৌরসভার উদ্যোগে মণিরামপুর প্রেসক্লাব প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান।

বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর আহ্বায়ক কমিটি অনুমোদিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ২ বার পঠিত

​নিজস্ব প্রতিবেদক।
বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৩১ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি অনুমোদিত হয়েছে। গত ২৭ সেপ্টেম্বর ২০২৬ রবিবার খুলনার নেতৃবৃন্দ ঢাকায় এসে কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ফরিদ খানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং প্রস্তাবিত কমিটির তালিকা তাঁর হাতে তুলে দেন।
​যাচাই-বাছাই শেষে কেন্দ্রীয় সভাপতি সাংবাদিক ফরিদ খান এই অনুমোদন প্রদান করেন। কমিটিতে সরদার বাদশাকে আহ্বায়ক, বাবুল সানাকে সদস্য সচিব এবং আব্দুল আলিমকে যুগ্ম সদস্য সচিব করা হয়েছে।
​অনুমোদনকালে কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত ছিলেন খুলনা মহানগর কমিটির আহ্বায়ক সরদার বাদশা, যুগ্ম সদস্য সচিব আব্দুল আলিম, সদস্য পপি সুলতানা ও মশিউর রহমান প্রমুখ।
​এ সময় কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ফরিদ খান নবগঠিত কমিটিকে অভিনন্দন জানান এবং নির্ধারিত সময়ের মধ্যে সফলভাবে সম্মেলন সম্পন্ন করে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা প্রদান করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT