1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুর-ত্রিমোহিনী সড়ক যেন মরণফাঁদ। শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু। নিসচা’র ডুমুরিয়ায় নবাগত শিক্ষার্থীদের ইভটিজিং ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা। মৌলিক চাহিদা পূরণে অগ্রাধিকার, ওয়ার্ডভিত্তিক উন্নয়নের প্রত্যয় পঞ্চম দিনের গণসংযোগে মাদকমুক্ত সমাজ ও মানুষের চাহিদা পূরণের কথা বললেন মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ। কালীগঞ্জ থানা কমিউনিটি পুলিশের বালক কাবাডি দল সেমি ফাইনালে। পাটকেলঘাটায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একমি কোম্পানির সেলস অফিসার নিহত। পৌরসভার উদ্যোগে মণিরামপুর প্রেসক্লাব প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান। মণিরামপুরে হরিহর নদে ক্ষতিগ্রস্থ মাদ্রাসা ভবন রক্ষার্থে পাউবোর কাজ শুরু। কেশবপুর খেলাঘর-এর সম্মেলন প্রস্তুতি কমিটির আলোচনা সভা। কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত।

শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ২ বার পঠিত

শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় গাছ থেকে পড়ে মৃত্যুঞ্জয় বাছাড়(২৯) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বুড়িগোয়ালিনী ইউপির চেয়ারম্যান মোড় এলাকায় এ ঘটনাটি ঘটে।

মৃত্যুঞ্জয় পাশ্ববর্তী কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের কালিকাপুর গ্রামের চিত্তরঞ্জন বাছাড়ের ছেলে। পেশায় তিনি মৌসুমী ফল ক্রয়-বিক্রয়কারী।

বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম জানান,সকালে মৃত্যুঞ্জয় ও তার সহযোগি কদবেল নামানোর জন্য বুড়িগোয়ালিনী এলাকায় একটি বাগানে যান। বেলা ১১ টার দিকে গাছে উঠে বেল নামানোর সময় অসাবধানতাবশত তিনি পড়ে যান এবং মাথায় আঘাত পান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তার সাথে থাকা সহযোগি শ্রমিক শোকর আলী বলেন সকালে নিজ এলাকা থেকে তারা আসেন কদবেল নামানোর উদ্দেশ্যে। এর পর মৃত্যুঞ্জয় একটি গাছে ওঠে ও শোকর আলী আরএকটি গাছে উঠেন বেল নামানোর জন্য। এ অবস্থায় মৃত্যুঞ্জয়কে গাছ থেকে মাটিতে পড়ে যাওয়ার শব্দ পেয়ে তিনি নেমে তাকে স্থানীয়দের সহায়তায় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক বলেন তিনি আগেই মারা গেছেন।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ সাফিউল ইসলাম পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন তিনি গাছ থেকে মাটিতে পড়ে মাথায় বেশ আঘাত পান এবং মারা যান।

ছবি- শ্যামনগরে গাছ থেকে পড়ে মৃত ব্যক্তি মৃত্যুঞ্জয়।

রনজিৎ বর্মন
তাং-২৭.৯.২৬

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT