1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
পাটকেলঘাটায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একমি কোম্পানির সেলস অফিসার নিহত। পৌরসভার উদ্যোগে মণিরামপুর প্রেসক্লাব প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান। মণিরামপুরে হরিহর নদে ক্ষতিগ্রস্থ মাদ্রাসা ভবন রক্ষার্থে পাউবোর কাজ শুরু। কেশবপুর খেলাঘর-এর সম্মেলন প্রস্তুতি কমিটির আলোচনা সভা। কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত। ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে—-এটিএম কামরুল ইসলাম। চৌগাছায় সাহিত্য সমাহারের মাসিক সাহিত্য আলোচনা ও কবিতা পাঠ। কেশবপুরের হাসানপুরে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন। পশ্চিম সুন্দরবনে অভয়ারাণ্য এলাকায় মাছ ধরার অভিযোগে চার জেলে আটক। বেনাপোল পৌরসভাকে আধুনিক ও মডেল পৌরসভায় রূপান্তরের প্রত্যয়।

পাটকেলঘাটায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একমি কোম্পানির সেলস অফিসার নিহত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩ বার পঠিত

শাহীন বিশ্বাস সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরার পাটকেলঘাটায় সড়ক দুর্ঘটনায় মেহেদী হাসান সবুজ নামে একমি কোম্পানির এক সেলস অফিসার নিহত হয়েছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে খুলনা সাতক্ষীরা মহাসড়কের পাটকেলঘাটা ওভারব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে।
নিহত মেহেদী হাসান সবুজ সাতক্ষীরার আশাশুনি থানার আব্দুল জলিলের ছেলে বলে জানা গেছে। দুর্ঘটনার পর তার পকেটে থাকা একমি কোম্পানির আইডি কার্ডের মাধ্যমে পরিচয় শনাক্ত করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, মেহেদী হাসান সবুজ মোটরসাইকেলযোগে সাতক্ষীরার দিকে যাচ্ছিলেন। তিনি পাটকেলঘাটা ওভারব্রিজের ওপর পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের সামনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন। ঘাতক ট্রাক টি পালিয়ে যায়,
খবর পেয়ে পাটকেলঘাটা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহউদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ জানান, মরদেহটি উদ্ধার করে থানায় রাখা হয়েছে হাইওয়ে পুলিশকে খবর দেয়া হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT