1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম:
নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধে কয়রায় ১৬ দিনের কর্মসূচী শুরু। কয়রায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালন উপলক্ষে  আলোচনা সভা। কেশবপুরে প্রাণীসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। কেশবপুরের উজ্জ্বল স্মৃতি সংসদ একের পর এক মানবিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কয়রায় বিএনপির মোটর সাইকেল শোডাউন। কয়রায় জেজেএসের ইআরসিসি প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের সমাপনী কর্মশালা। সারাদেশে আওয়ামীলীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল। কেশবপুরে নারীদের জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে ভায়া ক্যাম্প। বিলাইছড়িতে  ৪ অসহায় পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা। ডিএনএ টেস্টে প্রমাণিত হলো প্রতিবন্ধী তরুণীর সন্তানের পিতা আব্দুর রহমান।

মণিরামপুরে হরিহর নদে ক্ষতিগ্রস্থ মাদ্রাসা ভবন রক্ষার্থে পাউবোর কাজ শুরু।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১২ বার পঠিত

মণিরামপুর (যশোর) প্রতিনিধি:

মণিরামপুর পৌরশহরে সদ্য খননকৃত হরিহর নদের পাড় ধসে ক্ষতিগ্রস্থ মাদ্রাসার বহুতল ভবনটি রক্ষার্থে কাজ শুরু হয়েছে। গতকাল শনিবার বিকেল পাঁচটারদিকে পাউবো, সেনাবাহিনী, উপজেলা প্রশাসনের উপস্থিতিতে নদের পাড়ে বল্লী স্থাপন শুরু করা হয়েছে। পানি উন্নয়ন বোর্ড যশোরের নির্বাহী প্রোকৌশলী পলাশ কুমার ব্যানার্জী জানিয়েছেন বল্লী স্থাপনের পর জিও ব্যাগ অথবা মাটির বস্তা দিয়ে পাড় সংস্কার করা হবে।
জানাযায়, মণিরামপুর ফাজিল মাদ্রাসার বহুতল ভবনটি হরিহর নদের তীরে অবস্থিত। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে ২০১২ সালে পাঁচতলা ফাউন্ডেশনের এ ভবনের একতলা সম্পন্ন হয়। ২০২২ সালে ভবনটি সম্প্রসারন করে তিন তলায় রুপান্তরিত করা হয়।সম্প্রতি সেনাবাহিনীর তত্ত্বাবধানে পাউবো হরিহর নদটি পুন:খনন করে। কিন্তু পানির চাপে পাড়টি ভেঙ্গে মাদ্রাসা ভবনের পিছনের বেইজ থেকে মাটি সরে যায়। ফলে ভবনটি হেলে পড়ে। তার ওপর ভবনের মেঝে, দেওয়াল,বিম ও ছাদে ফাটল দেখা দিয়েছে। খবর পেয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর যশোরের নির্বাহী প্রকৌশলী হাদিউজ্জামান খানসহ অন্যান্য কর্মকর্তারা বুধবার সরেজমিন পরিদর্শন করেন। এ নিয়ে বিভিন্ন গনমাাধ্যমে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হলে উর্ধতন কর্তৃপক্ষের টনক নড়ে।
গতকাল শনিবার বিকের পাঁচটার দিকে জরুরী ভিত্তিতে পানি উন্নয়ন বোর্ড যশোরের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জী, সেনাবাহিনীর প্রকৌশল দপ্তরের (ইঞ্জিনিয়ারিং কোর) সার্জেন্ট শাহ আলম, উপজেলা নির্বাহী অফিসার স¤্রাট হোসেনসহ অন্যান্য কর্মকর্তরা ক্ষতিগ্রস্থ ভবনটি পরিদর্শন করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাদ্রাসার অধ্যক্ষ মো: শহিদুল্লাহ, গভর্নিংবডির সভাপতি সহকারি অধ্যাপক মুহিবুল্লাহ মনু, প্রেসক্লাবের সভাপতি এস,এম মজনুর রহমান প্রমুখ। পরিদর্শন শেষে পাউবোর নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যনার্জী জানান, এই মুহুর্তে ভবন রক্ষার্থে জরুরী ভিত্তিতে নদের ভেঙ্গে যাওয়া পাড়ের পাশে বল্লী স্থাপন শুরু করা হয়েছে। পরবর্তিতে জিও ব্যাগ অথবা মাটির বস্তা দিয়ে পাড়টি সংস্কার করা হবে। অন্যদিকে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর যশোরের নির্বাহী প্রকৌশলী হাদিউজ্জামান খান জানান, তারা মাদ্রাসা ভবনটি সংস্কার করবেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT