1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
সাতক্ষীরায় তথ্য অধিকার বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত।  হবিগঞ্জের বানিয়াচংয়ে লীজ কৃত জলাশয়ে মাছ শিকারে বাঁধা দেওয়ায় হামলার ঘটনায় আহত যুবকের মৃত্যু। কেশবপুরের মজিদপুরে পুলিশ ও স্থানীয়দের যৌথ উদ্যোগে ‘ভিলেজ ডিফেন্স কমিটি’ গঠন। প্লাস্টিক-পলিথিনের দূষণ রোধে শ্যামনগরে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা। মনিরামপুরে পানিবন্দি মানুষের মাঝে ঢাকাস্থ মনিরামপুর সমিতির ত্রান সামগ্রি বিতরণ ও মেডিকেল ক্যাম্প স্থাপনের উদ্যোগ। শ্যামনগর ত্রিপানি বিদ্যাপীঠের সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক ইন্দ্রজীত মন্ডল। কেশবপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত। জেলা অভিভাবক দীপন তালুকদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বিলাইছড়ি উপজেলা জাসাস। যশোর মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা। বেনাপোল পৌরসভাকে আধুনিক ও মডেল পৌরসভায় রূপান্তরের প্রত্যয়।

হবিগঞ্জের বানিয়াচংয়ে লীজ কৃত জলাশয়ে মাছ শিকারে বাঁধা দেওয়ায় হামলার ঘটনায় আহত যুবকের মৃত্যু।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১ বার পঠিত

আকিকুর রহমান রুমন:-

হবিগঞ্জের বানিয়াচংয়ে গ্রাম্য বিরোধের জের ও ছান্দের লীজ কৃত জলাশয়ে মাছ শিকারে বাঁধা দেওয়ার ঘটনায় প্রতিপক্ষের হামলায় আহত তোফাজ্জুল মিয়া (৩০)নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৯ সেপ্টেম্বর
(শনিবার)সকাল পৌনে ৯টার দিকে মারা যান।
নিহত তোফাজ্জুল মিয়া উপজেলা সদরের ৩নম্বর দক্ষিণ পূর্ব ইউনিয়নে ঠাকুরাইন দিঘির পূর্ব পাড় মহল্লার বাসিন্দা মৃত মতিবুর রহমান মিয়ার ছেলে।
পরিবারে রয়েছে নিহত তোফাজ্জল মিয়ার অবুঝ তিনটি সন্তান।
স্থানীয় সূত্রে জানা যায়,
গত বৃহস্পতিবার পাড়াগাঁও ৭
মহল্লার ছান্দের কাছ থেকে লীজ নেওয়া লঞ্চির খালে মাছ ধরতে বাধা দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।
এক পর্যায়ে প্রতিপক্ষের লোকজন তোফাজ্জুল মিয়ার ওপর হামলা চালানোর অভিযোগ রয়েছে।
এতে সে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। সেখানে তোফাজ্জল মিয়া চিকিৎসাধীন অবস্থায়
(শনিবার)সকালে মৃত্যুর কুলে ঢলে পড়েন।
তোফাজ্জল মিয়ার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে ইউপি সদস্য রুমন মিয়া সহ স্থানীয়রা গ্রাম্য বিরোধ ও সংঘাতের কারণে আর কোনো প্রাণহানি যেন না ঘটে সে জন্য সংশ্লিষ্টদের কার্যকর উদ্যোগ নেওয়ার ভূমিকা রাখেন এই দাবি জানিয়েছেন।

এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ(ওসি)
শেখ নাজমুল হক এর সাথে যোগাযোগ করার চেষ্টা করে তার সাড়া না পাওয়ায় বক্তব্য জানা সম্ভব হয় নাই।

১৯ সেপ্টেম্বর (শনিবার) ২০২৬ইং।
বানিয়াচং উপজেলা হবিগঞ্জ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT