1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
সাতক্ষীরায় তথ্য অধিকার বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত।  হবিগঞ্জের বানিয়াচংয়ে লীজ কৃত জলাশয়ে মাছ শিকারে বাঁধা দেওয়ায় হামলার ঘটনায় আহত যুবকের মৃত্যু। কেশবপুরের মজিদপুরে পুলিশ ও স্থানীয়দের যৌথ উদ্যোগে ‘ভিলেজ ডিফেন্স কমিটি’ গঠন। প্লাস্টিক-পলিথিনের দূষণ রোধে শ্যামনগরে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা। মনিরামপুরে পানিবন্দি মানুষের মাঝে ঢাকাস্থ মনিরামপুর সমিতির ত্রান সামগ্রি বিতরণ ও মেডিকেল ক্যাম্প স্থাপনের উদ্যোগ। শ্যামনগর ত্রিপানি বিদ্যাপীঠের সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক ইন্দ্রজীত মন্ডল। কেশবপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত। জেলা অভিভাবক দীপন তালুকদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বিলাইছড়ি উপজেলা জাসাস। যশোর মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা। বেনাপোল পৌরসভাকে আধুনিক ও মডেল পৌরসভায় রূপান্তরের প্রত্যয়।

কেশবপুরের মজিদপুরে পুলিশ ও স্থানীয়দের যৌথ উদ্যোগে ‘ভিলেজ ডিফেন্স কমিটি’ গঠন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১ বার পঠিত

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি ।

কেশবপুর উপজেলার ৩ নং মজিদপুর ওয়ার্ডে সাম্প্রতিক সময়ে আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়া চুরি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধে পুলিশ ও স্থানীয়দের যৌথ উদ্যোগে কেশবপুরে নিরাপত্তা জোরদার করতে এক জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর-২৬) সন্ধ্যায় স্থানীয় সবুর মুদিখানা স্টোরের সামনে আয়োজিত এই উন্মুক্ত আলোচনা সভায় স্বতঃস্ফূর্তভাবে একটি শক্তিশালী ‘ভিলেজ ডিফেন্স কমিটি’ গঠন করা হয়।
জানা গেছে, বেশ কিছুদিন ধরে মজিদপুর এলাকা ও আশপাশের গ্রামে চোরের উপদ্রব আশঙ্কাজনক হারে বৃদ্ধি পায়। একাধিক বাড়িতে গভীর রাতে চুরি, সোনাদানা, নগদ অর্থ ও গবাদিপশু চুরির পাশাপাশি স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনায় সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এর প্রতিকারে গত জুমার নামাজ শেষে স্থানীয় মসজিদের মুসল্লিরা প্রথম আলোচনা করেন এবং দ্রুত সামাজিক ও প্রশাসনিক প্রতিরোধ গড়ে তোলার উদ্যোগ নেন।
৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতির সভাপতিত্বে এবং ডা. বেল্লাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় দিকনির্দেশনামূলক বক্তব্য দেন, কেশবপুর থানার ডিউটি অফিসার এসআই যোগেশ চন্দ্র। বক্তব্যে তিনি বলেন, “পুলিশের একার পক্ষে পুরো উপজেলার প্রতিটি গলি ও বাড়ি সার্বক্ষণিক পাহারা দেওয়া কঠিন। কিন্তু গ্রামবাসী ঐক্যবদ্ধ হয়ে রাত জেগে পাহারা দিলে অপরাধীরা এলাকা ছাড়তে বাধ্য হবে।” মজিদপুরের এই নাগরিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে তিনি কেশবপুরের প্রতিটি ওয়ার্ডে এমন ব্যবস্থা চালুর আশা প্রকাশ করেন এবং থানার পক্ষ থেকে সর্বোচ্চ টহল ও আইনি সহযোগিতার আশ্বাস দেন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য আসাদুজ্জামান আসাদ, ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোজাফ্ফর, সহ-সভাপতি আজিমুদ্দিন, নারী ইউপি সদস্য হামিদা বেগম, বগা মাদরাসার অধ্যক্ষ আলী আহসান প্রমূখ।
সভায় তরুণ উদ্যোক্তা আজিজুর রহমান জিকোর এই নিরাপত্তা উদ্যোগকে সর্বাত্মক সমর্থন জানানো হয় গৃহীত সিদ্ধান্তসমূহ, আপাতত মোজাফ্ফর, আজিমুদ্দিন, ডা. বেল্লাল হোসেন এবং আজিজুর রহমান জিকোকে নিয়ে ৪ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। ওয়ার্ডের সব পরিবারের তথ্য নিবন্ধনের পর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।আগামী ৩ দিনের মধ্যে ৩ নং ওয়ার্ডের প্রতিটি পরিবারের নাম ও ফোন নম্বর সংগ্রহ করা হবে। এ কাজে সহায়তা করবেন আবদুল খালেক, আজহারুল ইসলাম, রনি, লতিফ ও জনি রহমান।
নাইট পেট্রোল টিম: প্রতি রাতে একজন ‘গ্রুপ লিডার’-এর অধীনে ৫ সদস্যের স্বেচ্ছাসেবক দল পাহারায় নিয়োজিত থাকবে। নির্ধারিত দিনে কেউ অনুপস্থিত থাকলে তাকে নিজ দায়িত্বে বিকল্প পাহারাদার নির্ধারণ করে দিতে হবে। পাহারার নিয়ম অমান্যকারীদের বিরুদ্ধে ইউনিয়ন পরিষদ ও থানা প্রশাসনের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। জরুরি যোগাযোগের জন্য ওয়ার্ডবাসীর সমন্বয়ে একটি মেসেঞ্জার গ্রুপ চালু করা হয়েছে।
সভায় সংহতি প্রকাশ করে উপস্থিত থাকেন আবুল কাশেম, আল আমিন, হামিদ, কফিল, বিকাশ, জনি হোসেন, রফিকুল ইসলাম, আবদুর রব, আল মামুন, লিটন বিশ্বাস (বাবুল), রবিউল ইসলাম, ইসমাইল, বিকাশ দাস, জলিল ইসলাম, জাহাঙ্গীর হোসেন, ভবতোষ, সুবহান, রফিকুল ইসলাম, সাইদুল ইসলাম, নাজমুল হুদা, শাহিদুল ইসলাম, আবদুল কুদ্দুস, দিলীপ, দেলোয়ার হোসেন, মিজানুর রহমান, মফিজুল ইসলাম, মোমিনুল ইসলাম, ডা. রফিকুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন, আকরামুজ্জামান, মাহফুজুর রহমান, দেলোয়ার হোসেন, জাকির হোসেন, বিকাশ দাশ, মোফাজ্জেলিম, আবদুল মোমিন, আমজাদ হোসেন, আবদুস সালাম, আবু বক্কর, হুমায়ুন কবির, রনি রহমান, জনি রহমান, আজহারুল ইসলাম, মুহাম্মদ, আলী আহসান, এনামুল হক, সুলতান হোসেন, আফের উদ্দিন, সপু ঘোষ, বায়জিদ হোসেন ও আবদুল আজিজসহ এলাকার শতাধিক সচেতন নাগরিক।
ছবিঃ
২০/০৯/২৬

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT