1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
তালায় সারের ডিলারের আড়ালে নকল সার-কীটনাশকের কারবার, এস আর বি (র‌্যাবের) অভিযান ,ব্যবসায়ীর জেল  ও জরিমানা। ​রংপুরে তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর অধিকার ও কর্মসংস্থান নিশ্চিতের দাবিতে সংবাদ সম্মেলন। কেশবপুর গড়ভাঙা মাধ্যমিক বালিকা বিদ্যালয় হ্যান্ডবলে জেলা চ্যাম্পিয়ন। শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা। কয়রায় প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে তরুন দলের প্রস্তুতি সভা । বিলাইছড়িতে এমপির প্রতিনিধি হলেন জাফর আহাম্মদ ও ধনমনি চাকমা। শিক্ষার্থীদের শুধু পাঠ্যবই নির্ভর শিক্ষা নয়, তথ্যপ্রযুক্তি, কারিগরি ও কর্মমুখী শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে হবে-এমপি, ফজলুল হক মিলন। শ্যামনগরে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত। রংপুরে মিথ্যা, ভিত্তিহীন তথ্য প্রচারের  প্রতিবাদে সংবাদ সম্মেলন । সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন।

​রংপুরে তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর অধিকার ও কর্মসংস্থান নিশ্চিতের দাবিতে সংবাদ সম্মেলন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩ বার পঠিত

​শরিফা বেগম শিউলী বিশেষ প্রতিনিধি।

“ভিক্ষাবৃত্তি নয়, কর্মসংস্থান চাই” এবং “সমতার সমাজে সবার জন্য সুযোগ”—এই স্লোগানকে সামনে রেখে রংপুরে তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর অধিকার, মর্যাদা ও সম্মানজনক জীবনযাপনের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সাধারণ মানুষের ভোগান্তি নিরসন এবং এই জনগোষ্ঠীর সুনির্দিষ্ট কর্মসংস্থানের মাধ্যমে মূলধারায় ফিরিয়ে আনার জোরালো দাবি জানানো হয় এই আয়োজন থেকে।

​বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৪টায় রংপুর নগরীর মর্ডাণ মোড় অর্জন চত্বরে ‘ন্যায় অধিকার তৃতীয় লিঙ্গ উন্নয়ন সংস্থা’-এর আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

উক্ত ​সংগঠনের সভাপতি মোছাঃ আনোয়ারা ইসলাম রানী সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উল্লেখ করেন, সমাজে তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর জীবনমান স্থায়ীভাবে উন্নয়নে ভিক্ষাবৃত্তির সংস্কৃতি থেকে বের করে এনে দক্ষতা উন্নয়ন ও বাধ্যতামূলক কর্মসংস্থানের ব্যবস্থা করা জরুরি।

​তিনি আরও বলেন, সাধারণ মানুষের নানা ধরনের ভোগান্তি এড়াতে এবং সমাজে এই জনগোষ্ঠীর সমতা ও মর্যাদাপূর্ণ অবস্থান নিশ্চিত করতে প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা প্রয়োজন। এ সময় তিনি অভিযোগ করেন, মডার্ন মোড় এলাকায় তথাকথিত ‘মিতু হিজরা গ্রুপ’-এর চাঁদাবাজি ও হয়রানি বন্ধে সচেষ্ট থাকায় তার বিরুদ্ধে একটি কুচক্রীমহল মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচার চালাচ্ছে।
​সংবাদ সম্মেলনে ‘ন্যায় অধিকার তৃতীয় লিঙ্গ উন্নয়ন সংস্থা’-এর অন্যান্য নেতৃবৃন্দ ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT