1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
তালায় সারের ডিলারের আড়ালে নকল সার-কীটনাশকের কারবার, এস আর বি (র‌্যাবের) অভিযান ,ব্যবসায়ীর জেল  ও জরিমানা। ​রংপুরে তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর অধিকার ও কর্মসংস্থান নিশ্চিতের দাবিতে সংবাদ সম্মেলন। কেশবপুর গড়ভাঙা মাধ্যমিক বালিকা বিদ্যালয় হ্যান্ডবলে জেলা চ্যাম্পিয়ন। শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা। কয়রায় প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে তরুন দলের প্রস্তুতি সভা । বিলাইছড়িতে এমপির প্রতিনিধি হলেন জাফর আহাম্মদ ও ধনমনি চাকমা। শিক্ষার্থীদের শুধু পাঠ্যবই নির্ভর শিক্ষা নয়, তথ্যপ্রযুক্তি, কারিগরি ও কর্মমুখী শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে হবে-এমপি, ফজলুল হক মিলন। শ্যামনগরে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত। রংপুরে মিথ্যা, ভিত্তিহীন তথ্য প্রচারের  প্রতিবাদে সংবাদ সম্মেলন । সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন।

কয়রায় প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে তরুন দলের প্রস্তুতি সভা ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬ বার পঠিত

 অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ

 কয়রা উপজেলা জাতীয়তাবাদী তরুন দলের উদ্যোগে দলের ৩১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

১৫ সেপ্টেম্বর মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। কয়রা উপজেলা তরুন দলের আহবায়ক মোঃ আবুল হাসান গাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে  প্রধান অতিথি ছিলেন কয়রা উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক নুরুল আমিন বাবুল। বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা বিএনপির সদস্য এমএ হাসান ও কয়রা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক বীর মুক্তিযােদ্ধা জিএম মাওলা বকস। এতে প্রধান বক্তা ছিলেন খুলনা জেলা তরুন দলের সভাপতি এমএম আজিজুল হাকিম। বিশেষ বক্তা ছিলেন জেলা তরুন দলের সাধারন সম্পাদক মামুন গাজী। উপজেলা তরুনদলের সদস্য সচিব আলমগীর হােসেনের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা নাজমুল হুদা, এফএম মহরম হােসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব মােহতাসিম বিল্লাহ, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম, কয়রা উপজেলা কৃষকদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মােঃ ইব্রাহিম সানা, কয়রা উপজেলা মৎস্যজীবি দলের সভাপতি আছির উদ্দিন, যুবদল নেতা আনােয়ার সাদাত কাজল, উপজেলা তরুন দলের সিনিয়র যুগ্ম আহবায়ক জিএম তারেক আরাবী, সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান বকুল, রুপসা উপজেলা তরুনদলের সভাপতি খালিদ হােসেন লস্কর প্রমুখ।

 আলোচনা শেষ আব্দুল্যাহ সরদারকে আহবায়ক ও মােঃ আবু মুছা গাজীকে সদস্য সচিব করে মহারাজপুর ইউনিয়ন তরুন দলের আহবায়ক কমিটি ঘােষনা করেন জেলা সভাপতি এমএম আজিজুল হাকিম।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT